বিখ্যাত গায়ক ও গীতিকার বব ডিলানের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। ১৯৬৫ সালে যখন তাঁর বয়স ছিল ১২ বছর, তখন বব ডিলান তাঁকে একাধিকবার যৌন নিপীড়ন করেছিলেন বলে অভিযোগ করেছেন ওই নারী।
মামলার অভিযোগে ওই নারী বলেছেন, বব ডিলান তাঁর তারকা খ্যাতির অপব্যবহার করে তাঁকে ব্যবহার করেছেন। তাঁকে অ্যালকোহল ও অন্যান্য মাদক সেবন করিয়েছেন এবং একাধিকবার যৌন নিপীড়ন করেছেন। মারধর করারও হুমকি দিয়েছেন তিনি।
নিউইয়র্কের চেলসি হোটেলে ডিলানের অ্যাপার্টমেন্টেই এসব ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ওই নারী।
এ ব্যাপারে বব ডিলানের মুখপাত্র বিবিসিকে বলেছেন, এসব অভিযোগ সব অসত্য এবং তিনি দৃঢ়ভাবেই এসব অভিযোগের বিরুদ্ধে তাঁর অবস্থান প্রমাণ করবেন।
নোবেল জয়ী গীতিকার বব ডিলানের বর্তমান বয়স ৮০ বছর। শারীরিক আক্রমণ, অবরুদ্ধ করে রাখা এবং আবেগজনিত অবসাদ সৃষ্টিতে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগকারী নারীর বয়স এখন ৬৮ বছর। থাকেন কানেকটিকাট অঙ্গরাজ্যে। নিউইয়র্ক সুপ্রিম কোর্টে গত শুক্রবার অভিযোগ দিয়েছেন ওই নারী। শিশু নির্যাতন আইনে তিনি মামলাটি করেছেন।
বব ডিলান– প্রকৃত নাম রবার্ট অ্যালেন জিমারম্যান। ছয় দশকের ক্যারিয়ারে তাঁর অ্যালবাম বিক্রি হয়েছে ১২ কোটি ৫০ লাখের বেশি। তাঁর বিখ্যাত গানগুলোর মধ্যে ‘ব্লোন ইন দ্য উইন্ড’ এবং ‘দ্য টাইমস দে আর অ্যা চ্যাঞ্জিং’ অন্যতম।
২০১৬ সালে গ্র্যামি এবং অস্কার জেতেন ডিলান। একই বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কারের ইতিহাসে কোনো গীতিকারের এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পাওয়ার ঘটনা এটাই প্রথম। ২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে প্রেসিডেনসিয়াল মেডেলে ভূষিত করেন।

ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২১ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬