
সিলেটে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই। আজ মঙ্গলবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত জুনায়েদুল ইসলাম (২৮) ও আহত জাহেদুল ইসলাম (৩৩) সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে।
আহতের বরাত দিয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে জুনায়েদুল ও জাহেদুল মামলার হাজিরা দিতে সিলেট আদালতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফেঞ্চুগঞ্জের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে অটোরিকশা পৌঁছানো মাত্র ১০-১৫ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই জুনায়েদুলের মৃত্যু হয়।
আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত জাহেদুলকে দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন ও মো. বদিউজ্জামান। তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ‘দুপক্ষই বালাগঞ্জ উপজেলার বাসিন্দা। তাঁদের মধ্যে পূর্ব থেকেই জমি সংক্রান্ত বিরোধ ছিল। বছরখানেক আগে আজকের ভিকটিমরা হামলাকারীদের একজনের পা কেটে নিয়েছিল। এ ঘটনার মামলায় হাজিরা দিতে আসার পথে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবেই হামলা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’
আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁদের টিম কাজ করছে বলেও এ পুলিশ কর্মকর্তা জানান।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৬ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২৪ দিন আগে