
রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের একমাত্র অ্যাম্বুলেন্সটি সাত বছর ধরে বিকল অবস্থায় পড়ে আছে। খোলা আকাশের নিচে পড়ে থেকে প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে গাড়িটি। এদিকে জরুরি রোগীদের হাসপাতালে নিতে ইউনিয়নবাসীকে বেশি টাকা নিয়ে অন্য যানবাহন ভাড়া করতে হচ্ছে।
ইউপি সদস্য শাহিনুর আলম বলেন, এই ইউনিয়নে প্রায় ৩৫ হাজার মানুষের বসবাস। এই ইউনিয়নের রোগীদের কম খরচে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১৫-১৬ অর্থবছরে এলজিএসপি-২ প্রকল্পের অর্থায়নে অ্যাম্বুলেন্সটি কেনা হয়। তিনি বলেন, প্রথম চার বছর অ্যাম্বুলেন্সটি নিয়মিত চলাচল করত। প্রতিদিন গড়ে দুই থেকে তিনজন রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হতো। ২০১৯ সালে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি বিকল হয়ে পড়ে। এরপর থেকে সেটি ইউনিয়ন পরিষদের সামনে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে।
মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম বলেন, ‘গাড়িটি পুরোপুরি মেরামত করতে প্রায় চার লাখ টাকা প্রয়োজন। ইউনিয়ন পরিষদের পক্ষে এত টাকা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
এ বিষয়ে বদরগঞ্জের ইউএনও আঞ্জুমান সুলতানা বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। অ্যাম্বুলেন্সটি মেরামতের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৫ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৫ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৩ দিন আগে