বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণামূলক কার্যক্রম না চালাতে জরুরি নির্দেশনা জারি করেছে খুলনা মহানগর বিএনপি। গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, পোস্টার, লিফলেট, সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে উল্লিখিত নেতাদের নাম বা ছবি ব্যবহার থেকে সব নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বিরত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া ইতিমধ্যে খুলনা মহানগরীর ভেতরে এ ধরনের কোনো প্রচারণা চালানো হয়ে থাকলে আগামী তিন দিনের মধ্যে, অর্থাৎ ৪ এপ্রিল শনিবার রাত ১২টার আগেই নিজ দায়িত্বে তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এ নির্দেশনা দেন। তাঁরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মহানগরীর আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের বিষয়টি তদারকির জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সতর্ক করলেন হুইপ
এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে নিজের নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা চালানো কিংবা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে প্রভাব বিস্তারের চেষ্টা না করতে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল।
মহানগর বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি বলেন, তাঁর নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। এ ছাড়া তাঁর বাসা বা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে পাশে দাঁড়িয়ে তোলা ছবি দেখিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হুইপ আরও বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে তাঁর নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের অনভিপ্রেত পরিস্থিতির শিকার হলে নির্ধারিত মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭১৫-০০১৯৫৫) অভিযোগ জানানোর অনুরোধ জানানো হয়েছে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৮ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৮ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২৪ দিন আগে