খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল (২৯ মার্চ) রোববার অনুষ্ঠিত হবে। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত পরিষদের মধ্যে জোর লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এবার। নির্বাচনে ১৪টি পদে চারটি প্যানেলের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ১ হাজার ২০২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন পরিচালনা করার জন্য শেখ আব্দুল আজিজকে চেয়ারম্যান, এস এম মনজুর কাদের ও এস এম মুজিবর রহমানকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এস এম মনজুর কাদের জানান, আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলগুলো হচ্ছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী এবং সম্মিলিত পরিষদ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, সহসভাপতি মো. মহসিন চৌধুরী ও মো. মোশারফ হোসেন; সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিয়ুর রহমান নান্নু, যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক জয়দেব কুমার সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন নাহার নাজমুন নেছা জেবা; সদস্য পদে মো. আশিকুজ্জামান, নারায়ণ কুমার মন্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাশ, শেখ সোহান ইসলাম, মো. শাহাজাহান ঠাকুর, শকিরা ফেরদৌস রিমি।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদে মো. আবুল খায়ের, সহসভাপতি মোসা. খুরশিদা সুলতানা, মুহ. আব্দুল মান্নান; সাধারণ সম্পাদক পদে শেখ জাকিরুল ইসলাম জাকির, যুগ্মসম্পাদক মো. মনিরুল ইসলাম পান্না, লাইব্রেরি সম্পাদক আবু ইউসুফ মোল্যা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলীনুর রহমান সরদার; সদস্য পদে মো. নাজমুল হক আকুঞ্জী, প্রভাত কুমার সরকার, মো. মুজাহিদুল ইসলাম, শেখ মো. হুসাইন কবির, রুবেল মিনা (আব্দুর রহমান), মো. লুৎফর রহমান, মো. শহীদুল ইসলাম।
সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী
সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী মনোনীত প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে বেগম আক্তার জাহান রুকু, সহসভাপতি এ এ এম মমিনুজ্জামান ও সাবিত্রী চক্রবর্তী; সাধারণ সম্পাদক পদে নিহিত কামিত ঘোষ, যুগ্মসম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান; সদস্য পদে শর্মিষ্ঠা রানী কুন্ডু।
সম্মিলিত পরিষদ
সম্মিলিত পরিষদ মনোনীত সভাপতি পদে মো. বাচ্চু মিয়া, সহসভাপতি ইলিয়াস খান ও সমর চন্দ্র মন্ডল; সাধারণ সম্পাদক পদে মো. সফিউল আলম সুজন, যুগ্মসম্পাদক সরদার আবুল হাসেম, লাইব্রেরি সম্পাদক খাদিজা আক্তার টুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রজেশ রায়; সদস্য পদে আয়শা খাতুন, মো. আব্দুল হানিফ, শেখ ইকবাল মোর্শেদ, কিশোর কুমার বৈরাগী, সুশীল কুমার গোলদার, সুরঞ্জন মন্ডল ও মো. শাহাবুদ্দিন হোসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত পরিষদ। তবে এই মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ আওয়ামী লীগ সরাসরি নির্বাচনে না গেলেও তারা এই প্যানেলটিকেই সমর্থন করছে। এ ছাড়া জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলও জয়লাভ করতে শেষ মুহূর্তে কর্মতৎপরতা বাড়িয়েছে। বিএনপির অপর বিদ্রোহী প্যানেল সততায় অঙ্গীকারবদ্ধ প্যানেলটিও জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
২ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
২ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১২ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
১৮ দিন আগে