Ajker Patrika

খুলনায় ৫টি অস্ত্র, ৯৬টি গু‌লিসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৬: ৫৪
খুলনায় ৫টি অস্ত্র, ৯৬টি গু‌লিসহ নারী আটক
অস্ত্র, গুলি। ছবি: সংগৃহীত

খুলনা মহনগরীর নিজ খামার এলাকা থে‌কে ৫টি অস্ত্র, ৯৬টি গু‌লিসহ সুরাইয়া না‌মের এক নারী‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। আজ শ‌নিবার সকাল সা‌ড়ে ৯টার দি‌কে তাঁকে আটক করা হয়। আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বা‌সিন্দা।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তু‌হিনুজ্জামান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি ব‌লেন, সাতক্ষীরা থে‌কে এক‌টি মাদ‌কের চালান খুলনা হ‌য়ে ঢাকায় যা‌বে, এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে পু‌লিশ ও মাদক অধিদপ্ত‌রের কর্মকর্তারা নিজ খামার এলাকায় যৌথ অভিযান প‌রিচালনা ক‌রেন।

এ সময় সাতক্ষীরা থে‌কে ঢাকাগামী ইমাদ প‌রিবহনের একটি বাস নিজ খামার এলাকায় পৌঁছা‌লে গা‌ড়ি‌তে তল্লাশি চালান তাঁরা। সুরাইয়া পারভীন সু‌মির গ‌তি‌বি‌ধি স‌ন্দেহজনক মনে হওয়ায় তাঁর শরীর ও ব্যাগ তল্লাশি করা হয় এবং সেখানে ৫‌টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৯৬টি গু‌লি উদ্ধর করা হয়। প‌রে তাঁকে লবণচরা থানায় নেওয়া হয়। এই ঘটনায় তাঁর বিরু‌দ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রতিবেশী দেশে আর হামলা নয়, ক্ষমাও চাইলেন ইরানি প্রেসিডেন্ট

ইরান যুদ্ধে পালানটিরের ‘মেভেন’ যেন ১২ ঘণ্টায় ৯০০ আজরাইল

ব্রিটেনের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমারু বিমান, হামলা কি রাতেই

বিশ্ব অর্থনীতিতে অশনিসংকেত: দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

ইরানকে গোপনে মার্কিন সামরিক গতিবিধির তথ্য দিচ্ছে রাশিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত