
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে পেলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৭২৮ জন পরিচ্ছন্নতাকর্মী। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে এই অনুদান বিতরণ করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার হিসেবে এই অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছেন। ইতিমধ্যে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সম্পৃক্তদের ভাতার আওতায় এনেছেন। ধাপে ধাপে তিনি কৃষক কার্ড, হেলথ কার্ডসহ নির্বাচনপূর্ব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন।’
মঞ্জু আরও বলেন, ‘আমাকে কেসিসির দায়িত্ব প্রদানের সময় মাননীয় প্রধানমন্ত্রী মেট্রোপলিটন শহরগুলোকে পরিচ্ছন্ন, ধুলা ও মশামুক্ত নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মাঠপর্যায়ে পরিচ্ছন্ন কাজ বাস্তবায়নের ক্ষেত্রে পরিচ্ছন্নতাকর্মীদের অনুপ্রেরণা দিতেই প্রধানমন্ত্রী এই অনুদান প্রদানের উদ্যোগ নিয়েছেন।’
প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক মহানগরীর বিদ্যমান সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রস্তুতি নিয়েছেন। দুর্নীতি ও অপচয়মুক্ত সিটি করপোরেশন গড়ে তুলে আমরাও খুলনা মহানগরীকে নতুনভাবে সাজিয়ে তুলব। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।’ অনুষ্ঠানে তিনি উপস্থিত পরিচ্ছন্নতাকর্মীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
অনুষ্ঠানে প্রশাসক ৭২৮ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ৫ হাজার টাকা করে ৩৬ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করেন।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরীফ শাম্মীউল ইসলাম, কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান ও মো. অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ ওয়ার্ডের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৮ ঘণ্টা আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৬ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২০ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
২২ দিন আগে