Ajker Patrika

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ
বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। ছবি: সংগৃহীত

গত বছরের জুলাইয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লেখায় বাংলাদেশ। এরপর থেকে ধ্যানজ্ঞান মানেই ‘মিশন অস্ট্রেলিয়া’। তা ঘিরে বাফুফে নানান পরিকল্পনার কথা শোনালেও বেশির ভাগই শুধু মুখের বুলি হিসেবে থেকেছে। নারী দলের কোচ পিটার বাটলারও এ নিয়ে বেশ বিরক্ত। তাই সত্য লুকাতে চাননি তিনি। প্রস্তুতির ঘাটতি কথা তুলে ধরলেন স্পষ্ট। সে জন্য দায় দিচ্ছেন বাফুফেকে।

এশিয়ান কাপ খেলতে আজ দিবাগত রাত ২টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে দল। যাওয়ার আগে দুপুরে সংবাদ সম্মেলনে বাফুফেকে একপ্রকার ধুয়ে দিলেন বাটলার। অতীত নিয়ে আর ভাবতে চান না। বরং বাকি থাকা সময়টা কাজে লাগিয়ে প্রস্তুত হতে চান টুর্নামেন্টের জন্য।

বাফুফে ভবনে বাটলার বলেন, ‘আমাদের প্রস্তুতি নিয়ে অনেক মিথ্যাচার করা হয়েছে। বাস্তবতা হলো—প্রস্তুতি আদর্শ মানের হয়নি। আমি কাউকে আঙুল দিয়ে দেখিয়ে দোষারোপ করছি না, কিন্তু আমাদের একটি পরিকল্পনা ছিল যা কাজে লাগেনি। আমি তখনই দায়ভার নেব, যখন মানুষ মিডিয়ায় গিয়ে এটা বলা বন্ধ করবে যে—সবই কোচের পরিকল্পনা বা কোচের দোষ।’

বাফুফে যতই বলুক, বাটলার কেবল নিজের কথাই শোনেন। তিনি বলেন, ‘আমি লাইবেরিয়া, বতসোয়ানা, ইংল্যান্ড এবং মালয়েশিয়ার মতো অনেক আন্তর্জাতিক দল পরিচালনা করেছি; আমি কারও হাতের পুতুল নই। বাফুফেতে অনেকেই ফুটবলকে সেভাবে গভীরে গিয়ে বোঝেন না। মাঝেমধ্যে ফুটবলে জয় বা ফলাফল দিয়ে ভেতরের আসল ফাটল বা দুর্বলতাগুলোকে ঢেকে দেওয়া হয় (কিন্তু সেটা দীর্ঘস্থায়ী নয়)। এটা কেবল ম্যাচের প্রথম ১০ মিনিটে দুই গোল আর পরের ২০ মিনিটে আরও দুই গোল দেওয়ার বিষয় নয়।’

এশিয়ান কাপে যাওয়ার আগে বাংলাদেশ নারী ফুটবল দলের সংবাদ সম্মেলন হয়েছে। ছবি: বাফুফে
এশিয়ান কাপে যাওয়ার আগে বাংলাদেশ নারী ফুটবল দলের সংবাদ সম্মেলন হয়েছে। ছবি: বাফুফে

​চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে আকাশকুসুম কল্পনা করতে নিষেধ করেছেন কোচ। তিনি বলেন, ‘যারা ভাবছেন আমরা এখনই বিশ্বকাপে কোয়ালিফাই করব—তাদের বাস্তবতায় ফিরে আসা উচিত। আকাশকুসুম না ভেবে ধাপে ধাপে এগোনোই ভালো।’

৩ মার্চ সিডনিতে চীনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ক্যাম্প করবে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত