
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
গতকাল বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয় দল। থাইল্যান্ডে ট্রানজিট হয়ে তারপর যেতে হয়েছে অস্ট্রেলিয়ায়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টুর্নামেন্ট শুরুর ১৩ দিন আগেই সিডনিতে দল পাঠানোর ব্যবস্থা করে বাফুফে। সেখানে ভ্যালেনন্টাইন স্পোর্টসে এক সপ্তাহের ক্যাম্প করবেন ফুটবলাররা। শুধু তা-ই নয়, একটি প্রস্তুতি ম্যাচও খেলবে স্থানীয় এক ক্লাবের বিপক্ষে। এরপর ২৭ ফেব্রুয়ারি উঠবে এএফসি নির্ধারিত হোটেলে।
প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার অপেক্ষায় থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার। পার্থে ৯ মার্চ গ্রুপের শেষ ম্যাচে খেলবে উজবেকিস্তানের বিপক্ষে।
গত বছরের জুলাইয়ে বাছাইপর্বে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে টপকে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লেখায় বাংলাদেশ।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে