
দূরপাল্লার শট—এমন শটে কতবারই তো গোলের দেখা পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। হতাশও হয়েছেন। তবে এবারের হতাশাটা সবচেয়ে বেশি। চীনের মতো বড় দলের বিপক্ষে খেলার সুযোগই মেলে কপালগুণে, সেখানে গোল পাওয়ার কথা কল্পনাও করা যায় না। ঋতুপর্ণাকে ফিরে যেতে হলো তাই খুব কাছ থেকে।
বাংলাদেশ আজ ২-০ গোলে হারলেও গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল ১৪ মিনিটে। পাল্টা আক্রমণে চীনের বুকে কাঁপন ধরিয়ে দেন ঋতুপর্ণা। গতিতে খুব সহজেই প্রতিপক্ষ অধিনায়ক উ হাইয়ানকে পরাস্ত করে ৩০ গজ দূর থেকে লব নেন তিনি। কিন্তু বাংলাদেশের পোস্টার গার্লের শট জালে যাওয়ার আগেই কর্নারের বিনিময়ে গোলের হাত থেকে চীনকে বাঁচান গোলরক্ষক চেন চেন।
বল জালে গেলে ক্যারিয়ারের সেরা গোল হিসেবে বেছে নিতেন ঋতুপর্ণা। তাঁর এমন সব গোলে ভর করেই এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ। ম্যাচ শেষে এই ফরোয়ার্ড বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম। আমরা ভাগ্যবান যে, চীনের মতো টিমের সঙ্গে খেলতে পেরে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমি আসলে খুব গর্বিত যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরেছি। ভেবেছিলাম এটা গোল হবে, যদি গোল হতো এটা আমার জীবনের সেরা গোল হিসেবে মেনে নিতাম। এখন বলতে পারছি না। তাদের থেকে আরও অনেক কিছু শেখার আছে আমাদের।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৮ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১০ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১১ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৬ দিন আগে