
আরও একটা ফাইনালের মঞ্চ। আরও একবার প্রতিপক্ষ সেই ভারত। যে দলের কাছে হেরে বারবার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। কিন্তু এবার আর কোনো ভুল করতে চায় না দলটি। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে হারিয়ে প্রতিশোধের বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক মিঠু চৌধুরী।
পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল উড়ন্ত। এক ম্যাচ জিতেই শেষ চার নিশ্চিত করে তারা। তবে নিয়মরক্ষার আরেক ম্যাচে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে সেমিফাইনালে মানিকের একমাত্র গোলে ভর করে নেপালকে হারিয়ে ফাইনালে পা রেখেছে তারা। মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায়। ফাইনালকে সামনে রেখে আজ শেষ মুহূর্তের অনুশীলন করেছে বাংলাদেশ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক।
মিঠু বলেন, ‘বাংলাদেশে থাকতে বলেছিলাম যে, ভারতের বিপক্ষে খেলতে আমাদের ভালো লাগে এবং ওদের হারিয়ে আমরা শিরোপা নিয়ে দেশে ফিরতে চাই। তো সেই ঐতিহাসিক মুহূর্তটা আমাদের সামনে আসছে। কালকে আমাদের একটা ফাইনাল আছে—বলা যায়, বাঁচা-মরার; আমরা প্রস্তুত। আমি আগেই কিছু বলতে চাই না। শিরোপা জেতার পর সবকিছু বলব। দেশবাসীর কাছে বলব—আমাদের জন্য শুধু দোয়া করেন ইনশা আল্লাহ। কালকে ঐতিহাসিক একটা ফাইনালের সম্মুখীন আমরা হতে যাচ্ছি।’
ভারতের কাছে হারলেও ফাইনালকে সামনে রেখে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ উল্লেখ করে মিঠু বলেন, ‘আপনারা জানেন, বিগত দিনে ২৩ সাল, ২৪ সাল, ২৫ সাল—প্রতিবারই আমরা ফাইনাল খেলেছি, এই ভারতের কাছে আমরা হেরেছি। প্রতিপক্ষ যখন ভারত হয়, তখন আমাদের ভেতরে একটু অন্য কিছু কাজ করে। মনে হয়, তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী সব সময়, আমি মনে করি, আমার সতীর্থরা মনে করে, ভারতের বিপক্ষে খেলা মানে আমরা আমাদের সবটুকু দিয়ে লড়ার চেষ্টা করি। ইনশা আল্লাহ, আমরা কালকেও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
দেশের জন্য ফাইনাল জিততে চেষ্টার কমতি রাখতে চান না মিঠু। বলেন, ‘আমাদের ছেলেরা সব সময়ের জন্যই প্রস্তুত। তারা শুধু ফাইনাল দেখে প্রস্তুত, এমনটা না; প্রথম ম্যাচ থেকেই। আমি তাদের একটাই কথা বলেছি—আমরা এখানে আসছি দেশের হয়ে খেলতে। এখানে প্রবাসীরা আসছে, আমার দেশি খেলোয়াড়েরা আছে। সবাই মিলে সব সময় একটা কথা বলেছি—আমরা একটা দেশ, বাংলাদেশ। বাংলাদেশকে যখন উপস্থাপন করি, আমার বুকের ওপর যখন পতাকা থাকে, তখন অবশ্যই দেশের প্রতি মর্যাদাটা নিয়েই খেলতে নামি। সবাইকে বলেছি, আমরা দেশের জন্য এক হয়ে লড়ব ইনশা আল্লাহ।’

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৮ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৮ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২৪ দিন আগে