
জিনেদিন জিদানের ফ্রান্সের কোচ হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের চেয়ারে জিদানের বসা এক রকম নিশ্চিত। স্পেনের এক সংবাদমাধ্যমে তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়রিও এএস গতকাল জিদানের ফ্রান্সের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি কোচ হতে এরই মধ্যে ক্ষণগণনার কাজ শুরু করে দিয়েছেন। ডায়রিও এএসের প্রতিবেদন থেকে জানা যায়, কয়েক সপ্তাহ আগে জিদান ইউরোপের বড় এক ক্লাবের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তিনি সরাসরি ‘না’ করে দেন। তাতে করে ক্লাবটি নতুন কোচ খোঁজার কাজ শুরু করে। যদিও সেই ক্লাবের নাম বলা হয়নি স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
জিদান এরই মধ্যে ফ্রান্সের কোচ হতে মৌখিক সম্মতি দিয়েছেন। ডায়রিও এএসের প্রতিবেদন থেকে জানা গেছে, চার বছরের চুক্তিতে বিশ্বকাপের পর দলটির দায়িত্ব নিতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। গত কয়েক দিন ধরে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সঙ্গে তিনি কথাবার্তা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
কোচ হিসেবে জিদানের সাফল্যের পাল্লা বেশ ভারী। দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের ডাগআউটে বসেছিলেন এই কিংবদন্তি ফুটবলার। তাঁর অধীনে তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতে মাদ্রিদের ক্লাবটি। ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮—ইউরোপ শ্রেষ্ঠত্বের এই শিরোপা তিনবার জেতে রিয়াল। এ ছাড়া লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে রিয়াল। ২০২১ সালে স্প্যানিশ ক্লাবটির দায়িত্ব ছাড়েন জিদান।
ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশম মাসখানেক আগে ঘোষণা দেন, বিশ্বকাপের পর জাতীয় দলের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন। ২০১২ সাল থেকে তিনি ফ্রান্স কোচের দায়িত্বে আছেন। ১৪ বছরে তাঁর অধীনে ফ্রান্স ২০১৮ বিশ্বকাপ, ২০২০-২১ মৌসুমের নেশনস লিগের শিরোপা জিতেছে। এর আগে ১৯৯৮ সালে জিদান-দেশম খেলোয়াড় হিসেবে জেতেন বিশ্বকাপ।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৩ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৩ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১১ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১১ দিন আগে