
লিগ পর্ব শেষে ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ গড়িয়েছে প্লে-অফ পর্বে। তবে দ্বিতীয় রাউন্ড শুরুর পরই চোখে সর্ষেফুল দেখছে ইতালির ক্লাবগুলো। টানা দুই দিনে তিনটি ইতালির ক্লাব হেরেছে। যার মধ্যে গত রাতে অঘটনের শিকার হয়েছে ইন্টার মিলান। চ্যাম্পিয়নস লিগের সবশেষ আসরের রানার্সআপ দল হেরেছে প্রথমবারের মতো খেলতে আসা এক ক্লাবের কাছে।
প্লে-অফের প্রথম লেগে পরশু রাতে জুভেন্টাস ৫-২ গোলে হেরেছিল গ্যালাতাসারাইয়ের কাছে। এই ম্যাচে স্বাগতিক ছিল গ্যালাতাসারাই। একই রাতে সিগনাল ইদুনা পার্কে আতালান্তাকে ২-০ গোলে হারিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। এই ধারাবাহিকতায় ইন্টার মিলানও হেরেছে অ্যাওয়ে ভেন্যুতে। গত রাতে অ্যাস্পমাইরা স্টেডিয়ামে ইন্টার মিলানের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে নরওয়ের বোদো/গ্লিমট। নরওয়ের এই ক্লাব এবারই প্রথমবারের মতো খেলছে চ্যাম্পিয়নস লিগে।
সবশেষ ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত রাতে ২০ মিনিটে অ্যাস্পমাইরা স্টেডিয়ামে মিডফিল্ডার সন্দ্রে ব্রুনস্তাদ ফেতের গোলে শুরুতে এগিয়ে যায় বোদো/গ্লিমট। সমতায় ফিরতে ১০ মিনিট লেগেছে ইন্টার মিলানের। যা ম্যাচে ইন্টারের একমাত্র গোল। ৩০ মিনিটে গোলটি করেন ইন্টারের স্ট্রাইকার পিও এস্পোসিতো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে দেখার পর গোলের স্বীকৃতি দেওয়া হয়েছে। দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে আরও এগিয়ে যায় বোদো/গ্লিমট। ৬১ ও ৬৪ মিনিটে গোল দুটি করেন জেনস পিটার হেগ ও ক্যাসপার হগ।
গত রাতে আরেক ম্যাচে বিস্ফোরক জয় পেয়েছে নিউক্যাসল ইউনাইটেড। বাকুর তোফিক বাহারামোভ স্টেডিয়ামে কারাবাগের বিপক্ষে ৬-১ গোলে জিতেছে নিউক্যাসল। একাই চার গোল করেছেন অ্যান্থনি গর্ডন। সবকটি গোল করেছেন প্রথমার্ধেই। নিউক্যাসলের অপর দুই গোল করেছেন ম্যালিক থিয়াও এবং জ্যাকব মার্ফি।
প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেলতে আসা বোদো/গ্লিমট যে শুধু গত রাতেই অঘটন ঘটিয়েছে, তা নয়। জানুয়ারিতেই ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছিল বোদো/গ্লিমট। সিটিকে ৩-১ গোলে বোদো/গ্লিমট হারিয়েছিল নিজেদের মাঠে। আর আতলেতিকোকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়েছিল বোদো/গ্লিমট।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৭ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে