
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় আড়াই মাস। কিন্তু দর্শকদের যে আর তর সইছে না। মার্কিন মুলুকে বিশ্বকাপ বলে কথা। বিশ্বকাপের টিকিট ছাড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েছেন ভক্ত-সমর্থকেরা। গতকাল ফিফা পুনরায় টিকিট বিক্রি শুরুর পর ট্রাফিক জ্যামের মতো অবস্থা হয়ে পড়েছে অনলাইনে।
টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮ দল চূড়ান্ত হয়েছে গতকাল। বলিভিয়াকে হারিয়ে ৪৮তম দল হিসেবে ইরাক বিশ্বকাপ নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১টায় চতুর্থ দফায় টিকিট ছেড়েছে। টিকিট ছাড়ার পর ভক্ত-সমর্থকেরা ঢুকতে শুরু করেন ফিফা ওয়েবসাইটে। শিরোপা নির্ধারণী ফাইনালের টিকিটের দাম বদলে সেটা হয়ে যায় ১০৯৯০ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৩ লাখ ৫২ হাজার ২৩০ টাকা। ডিসেম্বরে টিকিট বিক্রির প্রথম ধাপে ফিফা যখন টিকিট বিক্রি করেছিল, তখন দাম ছিল ১০ লাখ ৬৮ হাজার টাকা।
বিশ্বকাপ উপলক্ষ্যে চতুর্থ পর্যায়ে যে টিকিট বিক্রি শুরু হয়েছে, সেটা সবশেষ ধাপ বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফিফা। দর্শকেরা ফিফা ডট কম টিকিটস থেকে কিনতে পারবেন টিকিট। এই চূড়ান্ত ধাপে টিকিট বিক্রি হবে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে। টিকিটের প্রাপ্যতার ওপরও বিষয়টি নির্ভর করবে। কোন ম্যাচ ও কোন ক্যাটাগরির টিকিট রয়েছে, সেটা দর্শকেরা জানতে পারবেন। দর্শকেরা সিট ম্যাপ থেকে টিকিট কাটতে পারবেন। চাইলে ‘বুক দ্য বেস্ট সিট’ অপশনও ব্যবহার করতে পারবেন। টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত চালু থাকবে এই প্রক্রিয়া। অনলাইনে টাকা পেমেন্ট করে টিকিট নিশ্চিত করতে পারবেন দর্শকেরা।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যমে ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, প্রথম তিন ধাপে ১০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। চতুর্থ ধাপসহ হিসেব করলে টিকিট বিক্রি ছাড়িয়ে গেছে ৩০ লাখ। পুরো টুর্নামেন্টে ৬০ লাখের বেশি টিকিট বিক্রির আশা করছে ফিফা। এখনো সব টিকিট ছাড়া হয়নি। যাঁরা আগের ধাপে টিকিট কিনেছেন, তাঁরা ফিফা অ্যাকাউন্টে লগইন করে নিজেদের আসন দেখতে পারবেন। সেকারণে দর্শকদের নিয়ম ফিফা ডট কম টিকিটসে গিয়ে যাচাই করার কথা বারবার বলছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।
ডিসেম্বরে টুর্নামেন্টের ড্রয়ের পর ফিফা যখন টিকিট বিক্রি করেছিল, তখন ফাইনালের টিকিটের দাম ছিল ৮৬৮০ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ১০ লাখ ৬৮ হাজার টাকা। ক্যাটাগরি-২ পর্যায়ের টিকিটের দাম ছিল ৫৫৭৫ ডলার (৬ লাখ ৮৬ হাজার টাকা)। সেখান থেকে বেড়ে হয়েছিল ৭৩৮০ ডলার (৯ লাখ ৮ হাজার টাকা)। আর ক্যাটাগরি ৩-এর টিকিটের দাম ৪১৮৫ ডলার (৫ লাখ ১৫ হাজার টাকা) থেকে বেড়ে হয়েছে ৫৭৮৫ ডলার (৭ লাখ ১২ হাজার টাকা)।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো হচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। ১২ গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। প্রত্যেক গ্রুপে পড়েছে চারটি করে দল।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৮ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৮ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২৪ দিন আগে