
প্রায় চার বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধের প্রভাবে ব্যাপক অর্থসংকটে পড়েছে মস্কো। সম্প্রতি কমতে থাকা প্রতিরক্ষা বাজেটে অনুদান দিতে দেশটির ধনী ব্যবসায়ী বা অলিগার্কদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার এ নিয়ে একটি বৈঠক হয়। জানা গেছে, সেখানে উপস্থিত দুজন রুশ ব্যবসায়ী প্রতিরক্ষা তহবিলে অর্থ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর মস্কো এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কিছু এলাকা দখলে নিয়েছে। কিন্তু ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল দনবাস দখল না হওয়া পর্যন্ত পুতিন এই যুদ্ধ চালিয়ে যেতে চান।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে আলোচনাও হয়েছে। কিন্তু আলোচনায় ইউক্রেন একতরফাভাবে দনবাস থেকে সরে যেতে অস্বীকৃতি জানানোয় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে এলে শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যোগাযোগ করবে রাশিয়া। তিনি বলেন, রাশিয়া শান্তি আলোচনায় আগ্রহ হারায়নি, তবে ভূখণ্ডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখনো অমীমাংসিত রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা ব্যয় গত বছর ৪২ শতাংশ বেড়ে ১৩ দশমিক ১ ট্রিলিয়ন রুবলে পৌঁছেছে। অর্থনৈতিক চাপ সামাল দিতে কর বৃদ্ধির পথও বেছে নিয়েছে সরকার। অর্থমন্ত্রী ম্যাকসিম রেশেতনিকভ জানিয়েছেন, রুবলের দরপতন অব্যাহত থাকলে চলতি বছর আবারও বিশেষ কর আরোপের কথা বিবেচনা করা হচ্ছে।
এর আগে ২০২৩ সালে বড় কোম্পানিগুলোর ওপর ১০ শতাংশ এককালীন কর আরোপ করে ৩২০ বিলিয়ন রুবল আদায় করা হয়।
চলতি বছরের জানুয়ারিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা থেকে অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) ২২ শতাংশে উন্নীত করা হয়। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রাশিয়াকে কম দামে তেল বিক্রি করতে হওয়ায় বছরের শুরুতেই বাজেট ঘাটতি বেড়ে গেছে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
২ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
২ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১০ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১০ দিন আগে