
রাজধানীর সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল এলাকার সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
অভিযানে সায়েদাবাদ জনপথ রাস্তার হুজুরের বাড়ির সামনের সড়ক থেকে সায়েদাবাদ জনপদ মোড় পর্যন্ত অবৈধ প্রায় ৫০টি বাস কাউন্টার উচ্ছেদ ও সিলগালা করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আসলামের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী ট্রাফিক বিভাগ ও ওয়ারী বিভাগের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
এ সময় স্টারলাইন, হিমাচল, শ্যামলী, সাকুরা, লাবিবা, শান্তি, ইকোনো, সারা এক্সপ্রেস, ইউনিক লাক্সারি, দোলা, গোল্ডেন পরিবহনসহ ৫০টি বাস কাউন্টার সিলগালা করা হয়।
অভিযানে ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, দীর্ঘদিন ধরে সায়েদাবাদ এলাকায় অবৈধ বাস কাউন্টার স্থাপনের ফলে তীব্র যানজট ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনস্বার্থে এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই কঠোর অবস্থান নিয়েছে। অবৈধ কাউন্টারসমূহ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি মো. আজাদ রহমান, এডিসি মো. আবু তাহের ইসলাম, টিআই মো. রবিউল ইসলাম ও সুকুমার বর্মণ। অভিযানকালে সংশ্লিষ্টদের ভবিষ্যতে রাস্তা বা ফুটপাত দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এর আগে গতকাল বুধবার সায়েদাবাদ এলাকার গোলাপবাগ মোড় থেকে হুজুরের বাড়ি পর্যন্ত ১৮টি বাস কাউন্টার উচ্ছেদ ও সিলগালা করা হয়।
গত ১০ মার্চ ডিএসসিসির উদ্যোগে ডিএমপি, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি এবং পরিবহন শ্রমিক কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৮ এপ্রিল বুধবার থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
২ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৬ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৬ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৪ দিন আগে