প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে রাজধানীর রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম আজ বৃহস্পতিবার এই রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলায় চার দিনের রিমান্ড শেষে মাঞ্জিল হায়দারকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার তাঁকে আরও সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলায় সাবেক এই সেনা কর্মকর্তাকে ২১ এপ্রিল পাঁচ দিনের এবং ওই রিমান্ড শেষে ২৬ এপ্রিল আরও চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর বাংলামটরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে ওই মামলা করে পুলিশ।
৯ এপ্রিল মাঞ্জিল হায়দারকে মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তারের পরদিন জুলাই আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় নিউমার্কেট থানায় করা মামলায় প্রথমে চার দিনের, পরে পাঁচ দিনের এবং এরপর আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

তানজিলার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় তানজিলার ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এতে সহযোগিতা করেন শ্বশুর ও শাশুড়ি। সংসারে অশান্তির মধ্যেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় তাঁর প্রথম সন্তান। অপারেশনের খরচ নিয়ে চাপ সৃষ্টি করা হয়...
১৪ মিনিট আগে
বরিশালের মুলাদীতে এক বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগে আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই বৃদ্ধা বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা করেন। উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের হালিম ব্যাপারী ও মাসুদ খন্দকার নামের...
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে নিলামে কেনা মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচিতি পাওয়া আবদুর রহমান শামীম (৬৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে (৩২) রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে