Ajker Patrika

মানবতাবিরোধী অপরাধ: খুলনার ৬ আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুলাই ২০২২, ১১: ৩৮
মানবতাবিরোধী অপরাধ: খুলনার ৬ আসামির মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় খুলনার ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। 

গত মঙ্গলবার (২৬ জুলাই) রায়ের জন্য এই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। 

আসামিরা হলেন আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ, মো. নজরুল ইসলাম ও কামাল উদ্দিন গোলদার। এর মধ্যে নজরুল ইসলাম পলাতক। 

আসামিদের বিরুদ্ধে যুদ্ধকালীন আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যার মতো চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। 

আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত