
ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল এবং চেয়ারম্যান তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল রোববার সিআইডি ডিএমপির কাফরুল থানায় এই মামলাটি করা হয়। আজ সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডি জানিয়েছে, প্রায় ৩১০ কোটি ৯৯ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে কাফরুল থানায় মামলাটি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ই-ভ্যালি গ্রাহকদের কাছ থেকে পণ্যের অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করেছে। পাশাপাশি বিভিন্ন মার্চেন্টের কাছ থেকে পণ্য নিয়ে তাদের পাওনা পরিশোধ না করার অভিযোগও রয়েছে।
প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, আত্মসাৎ করা অর্থ বিলাসবহুল গাড়ি কেনা, সম্পদ অর্জন, বিদেশ ভ্রমণসহ ব্যক্তিগত ভোগবিলাসে ব্যয় করা হয়েছে। গ্রাহকদের বারবার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত পণ্য সরবরাহ করা হয়নি।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাঁরা জামিনে মুক্তি পান। তবে চলতি বছরের জানুয়ারিতে আবারও রাজধানীর ধানমন্ডি থেকে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
বর্তমানে চেক প্রত্যাখ্যানের মামলায় মো. রাসেল কারাগারে আছেন। অন্যদিকে, দুটি মামলায় সাজা পরোয়ানা থাকায় শামীমা নাসরিনও কারাগারে রয়েছেন। এ ছাড়া প্রতারণার একটি মামলায় আদালত তাঁদের দুজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৪ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৪ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৪ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২০ দিন আগে