রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্টে থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করবে র্যাব। এসব নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে এসে এ কথা বলেন খন্দকার আল মঈন।
কমান্ডার মঈন বলেন, ‘বিস্ফোরণের পর থেকে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে র্যাব তার সক্ষমতা অনুযায়ী উদ্ধারকাজ করে যাচ্ছে। র্যাবের বোম স্কয়াড, বোম ডিসপোজাল স্কয়াড ও ফরেনসিক টিম কাজ করে যাচ্ছে।’
উদ্ধার অভিযানে র্যাবের দুই ধরনের ডগ স্কয়াড কাজ করছে উল্লেখ করে কমান্ডার মঈন বলেন, ‘দুর্ঘটনাস্থলে র্যাবের দুই ধরনের ডগ স্কয়াড কাজ করছে। একটি হলো বিস্ফোরকজাতীয় দ্রব্য চিহ্নিত করতে পারে এমন ডগ, আরেকটি রেসকিউ বা উদ্ধারকাজে সহযোগিতা করতে পারে এমন ডগ। গতকাল বুধবার রাতে উদ্ধার হওয়া দুজনের মরদেহ আমাদের রেসকিউ ডগ স্কয়াডই শনাক্ত করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে।’
র্যাবের মুখপাত্র কমান্ডার মঈন বলেন, ‘আমাদের কাছে প্রাথমিক যে তথ্য রয়েছে, তাতে ধ্বংসস্তূপের মধ্যে এক বা একাধিক মরদেহ রয়েছে। আমরা ধারণা করছি, এটি ভবনের বেসমেন্টে রয়েছে। আমরা কাজ করছি।’
ভবনের বেসমেন্টে বোম ডিসপোজাল ইউনিট ও ফরেনসিক টিম কাজ করছে। সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো আমাদের ল্যাবে পাঠানো হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১৩ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬