
ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিসহ চার আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে দুদক। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ যুক্তিতর্ক শুনানির সময় এই দাবি করেন রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোশারফ হোসেন কাজল।
এরপর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেন।
যুক্তিতর্ক শুনানির সময় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতি ও তাঁর ছেলে রাশেদুল হক চিশতিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা বাবুল চিশতির স্ত্রী রুজী চিশতি ও ফারমার্স ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান আদালতে উপস্থিত ছিলেন। এর আগে মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
২০১৯ সালের ৩০ অক্টোবর বাবুল চিশতিসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ওই বছরের ১০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক শামসুল আলম চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
ফারমার্স ব্যাংকের গুলশান করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক ও এসভিপি দেলোয়ার হোসেন ও সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ মারা যাওয়ায় তাঁদের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।
২০১৮ সালের ১০ এপ্রিল বাবুল চিশতিসহ ছয়জনের বিরুদ্ধে গুলশান থানায় ১৬০ কোটি টাকার অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করে দুদক।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬