Ajker Patrika

উত্তরায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে কোকেনের কারবার, গ্রেপ্তার ২

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
উত্তরায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে কোকেনের কারবার, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ‘ফিফথ অ্যালায়েন্স গ্লোবাল ট্রেডিং লিমিটেড’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে মাদক কারবার চলে আসছিল। সেখান থেকে কোটি টাকা মূল্যের কোকেনসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন মো. সাইদুজ্জামান কাজল (৪৭) ও মো. মজনু মিয়া (৪৬) নামের দুই ব্যক্তি। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এই তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১ নম্বর বাসার (বিবেক হাইটস ভবন) চতুর্থ তলা থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‍্যাব-১। পরে তাঁদের কাছ থেকে ৪৮০ গ্রাম ওজনের কোকেন জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।

র‍্যাব ও পুলিশ সূত্র জানিয়েছে, বিবেক হাইটস ভবনটির চতুর্থ তলা ভাড়া নিয়ে ফিফথ অ্যালায়েন্স গ্লোবাল ট্রেডিং লিমিটেড নামের ব্যবসাপ্রতিষ্ঠানটি খোলা হয়েছিল। কিন্তু এর আড়ালে সেখান থেকে দীর্ঘদিন ধরে চালানো হচ্ছিল মাদকের কারবার।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাইদুজ্জামান কাজল দক্ষিণখানের আজমপুর কাঁচাবাজারের বাসিন্দা এবং মজনু মিয়া ভাটারার বসুন্ধরার বাসিন্দা। কোকেনসহ গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতেই দুজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র‍্যাব।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর বলেন, কোকেনসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারিকে আজ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলা ও রিমান্ড প্রসঙ্গে জানতে চাইলে ওসি মুনসুর বলেন, র‍্যাব গ্রেপ্তার হওয়া দুই আসামির নাম উল্লেখ করে মামলা দিয়েছে। এতে কাউকে অজ্ঞাতনামা আসামি করা হয়নি। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এরিয়া সেলস ম্যানেজার নেবে আকিজ গ্রুপ, থাকছে বছরে ২টি উৎসব বোনাস

চীনা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান

দেশে মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীর ছদ্মবেশে যুক্তরাজ্যে মিথ্যা আশ্রয় প্রার্থনার বাজার উন্মোচন বিবিসির

আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত