তারা সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন নিরিবিলি এলাকায় পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনতাই করত তারা। র্যাব জানিয়েছে, তাদের সাঁড়াশি অভিযানে এই চক্রের ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই কিশোর।
রাজধানী ঢাকার মোহাম্মদপুর, হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুরসহ দেশীয় বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-২-এর সহকারী মিডিয়া কর্মকর্তা (এএসপি) শিহাব করিম।
র্যাবের এই কর্মকর্তা জানান, ছিনতাই ও ডাকাতি ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, উত্ত্যক্ত, পাড়া-মহল্লায় মারামারি ও স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে জমি দখলেও জড়িত। এ ছাড়া তারা নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিহাব করিম জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। এমন অভিযোগে থানায় একাধিক জিডি ও মামলা দায়ের হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া একা থাকা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে ছিনতাই করে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এমন তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন নারী-পুরুষ এমনকি স্কুলগামী শিক্ষার্থীও। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-২ এই চক্রের ওপর গোয়েন্দা নজরধারী বাড়িয়েছে।
র্যাব জানায়, গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে সংঘবদ্ধ কিশোর গ্যাং বিভিন্ন অংশে ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একাধিক দল রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ কিশোর গ্যাং দলের বিভিন্ন গ্রুপের ৪৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৪ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬