
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ভবঘুরে, ভিক্ষুক, মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা-পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৮ পথশিশু ও মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২৪ জনকে আটক করা হয়। সব মিলিয়ে ৮২ জনকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিমানবন্দর থানা সূত্র জানায়, বিমানবন্দর এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের সেখানে অবস্থান করতে দেওয়া হবে না। এই লক্ষ্যে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়।
এ ছাড়া আটক শিশুদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নীলফামারীর ডিমলা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ করানোর ঘটনায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে।
১ মিনিট আগে
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রোববার (৫ জুলাই) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন।
৬ মিনিট আগে
হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে উদ্বেগজনক হারে বাড়ছে ভাঙন। দৌলতপুর উপজেলার চরপারুরিয়া-কালিয়াপুর এলাকার শুকুরিয়া দাখিল মাদ্রাসা, ওমর আলী উচ্চবিদ্যালয় এবং বাঘুটিয়া পুরাতন বাজার বেশি হুমকিতে রয়েছে। ইউনিয়নের ১৩টি মৌজার ১২টিই ইতিমধ্যে পদ্মায় বিলীন হয়েছে। চলতি বর্ষায় নতুন করে একাধিক বসতভিটা
৭ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। আজ রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে