
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের অভিষেক মৌসুমেই বেশ বিপাকে আছে পিন্ডিজ। টানা তিন ম্যাচ হেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে বড় ধরনের দুঃসংবাদ পেল রিশাদ হোসেনরা। চোটে পড়ায় অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন নাসিম শাহ।
নিজেদের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের কাছে ৫ উইকেটে হেরে যায় পিন্ডিজ। সে ম্যাচে সাইড ইনজুরিতে পড়েন নাসিম। এরপর থেকেই তাঁকে বিশ্রামে রাখা হয়েছে তাঁকে; সবশেষ ইসলামাবাদের বিপক্ষে ম্যাচের একাদশে ছিলেন না এই পাকিস্তানি পেসার। আপাতত পিন্ডিজের মেডিকেল টিম নাসিমের শারীরিক অবস্থার ওপর নজর রাখছে। পুনর্বাসন প্রক্রিয়া ও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ওপর নির্ভর করে টুর্নামেন্টের শেষ দিকে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।
পিন্ডিজ ম্যানেজমেন্ট জানিয়েছে, এই কঠিন সময়ে তারা নাসিমের পাশে রয়েছে। দলের জন্য এই বোলারের অবদান খুবই গুরুত্বপূর্ণ এবং তাঁকে আরও শক্তভাবে মাঠে ফিরতে দেখার অপেক্ষায় রয়েছে সবাই। এবারের আসরে এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচে বল হাতে মোটেও ভালো করতে পারেননি নাসিম। করাচির বিপক্ষে নেন মাত্র এক উইকেট। এর আগে প্রথম ম্যাচে বিনা উইকেটে ৫১ রান খরচ করেন নাসিম।
টুর্নামেন্টের শুরুতে একটা বিতর্কেও জড়ান নাসিম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম নীতিমালা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তিন সদস্যের শৃঙ্খলা কমিটির শুনানি শেষে নাসিমকে ২ কোটি রুপি জরিমানা করে।
বিতর্কটির সূত্রপাত হয় গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি মুখ্যমন্ত্রী মারিয়া নাওয়াজকে স্বাগত জানান এবং ম্যানেজমেন্ট, খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এমন একটি ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন নাসিম। যেটা মোটেও ভালোভাবে নেয়নি পিসিবি। তারকা পেসারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়; এরপর সেই আর্থিক জরিমানা।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৩ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৩ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১১ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১১ দিন আগে