
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে।
আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে কানাডা।
গতকাল চেন্নাইয়ে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২০০ রান তোলে আফগানরা। বিশ্বকাপে এটাই আফগানদের সর্বোচ্চ স্কোর। রেকর্ড এই স্কোরে বড় অবদান ইব্রাহিম জাদরানের। ৫৬ বলে ৯৫ রানের ইনিংস খেলেন তিনি। ৭টি চার ও ৫টি ছয়ে সাজানো তাঁর এই ইনিংসের স্ট্রাইকরেট ১৬৯.৬৪। টি-টোয়েন্টিতে এটি তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস। ৩২ বলে ৪৪ রান করে এই স্কোরে অবদান রাখেন সেদিকুল্লাহ আতালও।
২০১ রানের বড় লক্ষ্য তাড়ায় কানাডা ৪৮ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। তবে শেষ পর্যন্ত তাদের অলআউট হতে হয়নি। ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রান তুলে হেরেছে ৮২ রানে। বল হাতে সবচে সফল মোহাম্মদ নবি; কিপটে বোলিংয়ের ৪ উইকেট নিয়েছে মাত্র ৭ রান দিয়ে।
আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া আফগানদের এটি টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছিল তারা।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে