
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম মৌসুমের শিরোপা জেতে রাজস্থান রয়্যালস। সেবার ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। আইপিএলের প্রথম মৌসুমের শিরোপাজয়ী দলটির মালিকানা বিক্রিতে মোটা অঙ্কের অর্থ পাচ্ছে কিংবদন্তি ক্রিকেটারের পরিবার।
আইপিএলের শুরুতে রাজস্থানের অধিনায়ক হওয়ার পাশাপাশি ক্রিকেট পরিচালনার পূর্ণ দায়িত্বও পেয়েছিলেন ওয়ার্ন। চুক্তির অংশ হিসেবে সাবেক ক্রিকেটার একটি বিশেষ শর্ত যুক্ত করেছিলেন। চুক্তি অনুযায়ী, যত বছর রাজস্থানের হয়ে খেলবেন, প্রতি মৌসুমের জন্য ০.৭৫ শতাংশ মালিকানা পাবেন তিনি। রাজস্থানের হয়ে চার মৌসুম খেলেছেন ওয়ার্ন। সে হিসেবে তাঁর মোট শেয়ার দাঁড়ায় ৩ শতাংশ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক এক কনসোর্টিয়ামের কাছে প্রায় ১.৬৩ বিলিয়ন ডলারে (প্রায় ১৫ হাজার ২৯০ কোটি টাকা) বিক্রি হয়েছে রাজস্থান। এই হিসেবে ওয়ার্নের ৩ শতাংশ শেয়ারের বর্তমান মূল্য দাঁড়িয়েছে আনুমানিক ৪৫০ থেকে ৪৬০ কোটি টাকা। ওয়ার্নের পরিবার আইপিএলের এবারের মৌসুম শেষে এই শেয়ার বিক্রি করে অর্থ গ্রহণ করতে পারবে। তবে এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমোদন প্রয়োজন হবে।
হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডের মৃত্যুবরণ করেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার সাবেক তারকা স্পিনার যে শুধু মাঠেই নন, মাঠের বাইরেও দূরদর্শী ছিলেন—প্রায় দুই দশক আগে রাজস্থানের সঙ্গে করা চুক্তিটিই এর বড় প্রমাণ। যে চুক্তির কারণে ওয়ার্নের মৃত্যুর পরও শত কোটি টাকার আর্থিক সুবিধা পেতে যাচ্ছে তাঁর পরিবার। উল্লেখ্য, ২০০৮ সালে মাত্র ৬৭ মিলিয়ন ডলারে রাজস্থান কিনেছিল এমার্জিং মিডিয়া গ্রুপ; যার নেতৃত্বে ছিলেন মনোজ বাদালে।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
২ ঘণ্টা আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৫ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
১৬ দিন আগে