
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ হবে রমজানের সময়ই। মিরপুর শেরেবাংলায় প্রথম ইনিংস শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ইফতার করে রোজা ভাঙবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজাদারদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামীকাল মিরপুরে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে মিরপুরে ১৩ ও ১৫ মার্চ হবে। শুরু হবে একই সময়ে। রমজানের সময় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ায় পানীয় কোম্পানি পুষ্টি দর্শকদের বিনামূল্যে পানি সরবরাহ করবে বলে বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। যাঁরা রোজা রাখছেন, তারা গ্যালারির নির্ধারিত স্টল থেকে পুষ্টির বিনামূল্যের পানি সংগ্রহ করতে পারবেন।
৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে দলটি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ৯ নম্বরে থাকতে হবে। মিরপুরে আগামীকাল পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার প্রথম পর্ব।
বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের অক্টোবরে মিরপুরে। পাকিস্তানও শেষবারের মত ওয়ানডে নিজেদের মাঠেই খেলেছে। গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল পাকিস্তান। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলেছে সুপার এইট পর্যন্ত। তবে নানা কারণে বাংলাদেশের এই বিশ্বকাপে খেলা হয়নি।

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
১ ঘণ্টা আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৪ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৬ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৭ দিন আগে