প্রতি ঈদের মতো এই রোজার ঈদেও সাত দিনব্যাপী অনুষ্ঠান দেখা যাবে নাগরিক টেলিভিশন। এবার রোজার ঈদে নাগরিক টেলিভিশনে প্রচার হবে ২৮টি সিনেমা। চ্যানেলটির ৭ দিনব্যাপী ঈদ আয়োজনে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট, বেলা ১১টা ৩০ মিনিট, বেলা ২টা, বিকেল ৫টায় দেখা যাবে সিনেমাগুলো।
ঈদের দিন দেখা যাবে আরিফিন শুভ-বিন্দুর ‘উনিশ বিশ’, আরিফিন শুভ-ঐশীর ‘ব্ল্যাক ওয়ার’, শাকিব খান-মিমি চক্রবর্তীর ‘তুফান’ এবং সিয়াম আহমেদ-শবনম বুবলী অভিনীত ‘জংলি’।

ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘টান’, শাকিব খান ও সাহারা অভিনীত ‘ডন নাম্বার ওয়ান’, শাকিব খান ও বুবলী অভিনীত ‘সুপার হিরো’ এবং শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’।
ঈদের তৃতীয় দিন দেখা যাবে ‘ভালোবাসা আজকাল’, ‘টপ হিরো’, ‘রক্ত’ এবং ‘শিকারী’। চতুর্থ দিন প্রচারিত হবে ‘লাল শাড়ি’, ‘পোড়ামন ২’, ‘আমাদের ছোট সাহেব’ এবং ‘বাদশা দ্য ডন’। পঞ্চম দিনে রয়েছে ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘হানিমুন’, ‘মনোগামী’ এবং ‘অগ্নি ২’। ষষ্ঠ দিন প্রচার হবে ‘বিয়ে বাড়ি’, ‘হিরো-৪২০’, ‘মিশন এক্সট্রিম’ এবং ‘ঢাকা অ্যাটাক’। ঈদের সপ্তম দিন দেখা যাবে ‘স্বপ্নের বাসর’, ‘অনেক সাধের ময়না’, ‘মুন্সিগিরি’ এবং ‘ধ্যাততেরিকা’।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৭ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২১ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
২৩ দিন আগে