
কুমিল্লায় বকশিশের ১০০ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে সহকর্মীকে খুনের আসামি গোলাম রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার ওই হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার আসামিকে গ্রেপ্তার করা হয়। নিহত মো. মারুফ (১৯) সদর দক্ষিণ উপজেলার ঘোষগাঁও কাজী বাড়ির মৃত হাফিজুর রহমানের ছেলে।
র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, বুধবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী বাজার এলাকায় এস কে পেট্রলপাম্পে কর্মরত মো. মারুফকে তাঁর সহকর্মী গোলাম রাব্বি ছুরিকাঘাত করেন। তাঁকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাকিব হোসেন বলেন, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে গোলাম রাব্বিকে আসামি করে মামলা করেন। পরে র্যাব গতকাল রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে গোলাম রাব্বিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত মারুফ ও রাব্বি হোসেন প্রায় তিন মাস আগে একসঙ্গে এস কে ফিলিং স্টেশনে চাকরিতে যোগ দেন। শিফট অনুযায়ী ৯ মে রাত ৮টা থেকে ১০ মে সকাল ৮টা পর্যন্ত রাব্বির বদলি হিসেবে দায়িত্ব পালন করেন মারুফ। এ সময় বিভিন্ন যানবাহনের চালকের কাছ থেকে পাওয়া বকশিশের ১০০ টাকার ভাগ দাবি করেন রাব্বি। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাব্বি অফিস কক্ষ থেকে ছুরি এনে মারুফকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৭ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬