চট্টগ্রামের পটিয়া উপজেলায় কলেজপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার ভুক্তভোগীর ভাই পটিয়া থানায় একজনকে আসামি করে মামলা করেন। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের গোয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শনিবার সকালে কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কলেজ থেকে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে পটিয়ার ছনহরা ইউনিয়নের গোয়াতলী এলাকায় রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ছাত্রীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক চলছিল। শনিবার সকালে ছাত্রী তাঁর সঙ্গে দেখা করার জন্য পটিয়া যান। সারা দিন ঘোরাফেরার পর রাত ১০টার দিকে ঝোপঝাড়ে নিয়ে তাঁকে ধর্ষণ করে ওই যুবক। একপর্যায়ে ছাত্রী ঝোপঝাড় থেকে বের হয়ে সাবিত্রী আশ্রমের দিকে চলে আসার চেষ্টা করলে আসামি ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে পেটের দুই পাশে আঘাত করে ও মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে পটিয়া থানায় গতকাল রাতে একটি ধর্ষণ মামলা করেছেন। আসামিকে ধরতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। আসামিকে ধরার স্বার্থে এখনো তাঁর নাম উল্লেখ করছেন না বলে জানান তিনি।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৩ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
২৫ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৫ দিন আগে