
ঢাকা: ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক দুই কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তাঁরা হলেন ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট ইনচার্জ রিফাতুল হক ও এমরান আহমেদ। বেলা ৩টার দিকে এ দুই কর্মকর্তাকে আদালতে হাজির করে বংশাল থানার পুলিশ।
তাঁদের রিমান্ডে নেওয়ার জন্য কোনো আবেদন করা হয়নি। তবে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে টাকা আত্মসাতের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে। মামলার পরে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। যেহেতু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সেহেতু নিয়মিত মামলা না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখা হোক মর্মে আদালতে আবেদন করে পুলিশ।
অন্যদিকে আসামিদের পক্ষে তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা ব্যাংকের কর্মকর্তারা এই দুজনকে আটক করে বংশাল থানায় সোপর্দ করেন। ব্যাংক থেকে টাকা আত্মসাতের সুনির্দিষ্ট কোনো মামলা না হওয়ায় তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নিয়মিত মামলা রুজু হওয়ার পর তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানা গেছে।
ঢাকা ব্যাংকের বংশাল শাখার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী জানান, ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা উধাও হওয়ার ঘটনা ঘটেছে। অডিটের মাধ্যমে তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। এরপরই তাঁরা ওই দুই কর্মকর্তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৩ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২২ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬