কোনো মামলায় পুলিশ কাউকে গ্রেপ্তার করলে আদালতে হাজির করে। পরে আদালতে আসামিকে জামিনের আবেদন করতে হয়। আদালতের মাধ্যমে কোনো আসামি জামিন পেলে আদালতে বেল বন্ড জমা দিতে হয়।
বেল বন্ড জমা দেওয়ার সময় পুলিশকে (জিআরও অফিস) ৫০০ থেকে ১ হাজার টাকা বা সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারীকে (পেশকার) কমপক্ষে ৫০০ টাকা বকশিশ (ঘুষ) দেওয়ার অলিখিত রেওয়াজ চালু আছে বহুদিন ধরে। এই টাকা তাঁরা চেয়ে নেন। টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় আইনজীবী কিংবা তাঁদের মুহুরিদের।
কিন্তু গত দুই দিন ধরে আদালতের জিআরও কিংবা পেশকার কেউ টাকা নিচ্ছেন না!
ঢাকার শাহ আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক হুময়ন কবীর রওশন বলেন, ‘আমার বিরুদ্ধে গত ১৫ বছরে ১৬৩ টির বেশি মামলা করা হয়েছে। বেশির ভাগ মামলা বিশেষ ক্ষমতা আইনে বা বিস্ফোরক আইনে। এসব মামলায় আদালতে জামিন কিংবা হাজিরা দিতে দিতে আমি প্রায় নিঃস্ব! আমি গতকাল (মঙ্গলবার) জামিনে বের হয়েছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা জজ আদালতের একজন মুহুরি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কেউ জামিন পেলে জিআরওকে ৫০০ থেকে ১ হাজার টাকা দিতে হয়। কোনো কোনো মামলার ক্ষেত্রে আরও বেশি দিতে হয়। এটা তাঁরা (জিআরও বা পেশকার) খুশি করার কথা বলে নেন। টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানি করা হয়। দুর্ব্যবহারের শিকারও হতে হয় অনেক ক্ষেত্রে। কিন্তু গত দুই দিন ধরে টাকা নিচ্ছেন না জিআরও কিংবা আদালতের পেশকারেরা।’
ঢাকা জজ আদালতের আইনজীবী নির্মল চন্দ্র চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের মাধ্যমে কোনো আসামি জামিন পেলে বেল বন্ড (জামিননামা) জমা দেওয়ার সময় জিআরও কিংবা পেশকারদের টাকা দিতে হয়। টাকা না দিলে কাজ করার ক্ষেত্রে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। কিন্তু গত দুই দিন ধরে কেউ কোনো টাকা নিচ্ছে না। বেল বন্ড জমা দেওয়ার সময় গত দুই দিন ধরে কেউ আগের মতো আর টাকা চাচ্ছে না।’
পল্টন থানার জিআরও পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর এই তিন থানার মামলায় আজ (বুধবার) ৪১ জন জামিন পেয়েছেন। বেল বন্ড জমা দেওয়ার সময় কারও কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না!’
গুলশানের জিআরও শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অসুস্থ। গত দুই দিন ধরে কোর্টে যাচ্ছি না। কেউ জামিন পেলে বেল বন্ড জমা নেওয়ার সময় কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না।’
ঢাকা জজ আদালতের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজও প্রায় ২০০ জনকে জামিন করিয়েছি। বেল বন্ড জমা দেওয়ার সময় পেশকার বা জিআরওরা অন্য সময় টাকা নিলেও গত দুই দিন কোনো টাকা নিচ্ছে না।’

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৩ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৭ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৯ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
২০ দিন আগে