
ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় সম্পৃক্ততা পাওয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা-পুলিশ। আজ বুধবার (২ নভেম্বর) ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
গ্রেপ্তারকৃত বাবলি আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি। এ ছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এই মামলায় গ্রেপ্তারকৃত আরও চারজন হলেন, বরিশাল জেলার মুলাধি থানার গলই ভাঙা এলাকার মৃত কদম আলী সরদারের ছেলে হাবুল সরদার (৩৮), মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার হায়দার আলীর ছেলে রাজু আহমেদ (২৪), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার নুর ইসলামের ছেলে আরিফ (২২) ও ধামরাই থানার কাঁচারাজাপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (২৮)।
পুলিশ জানায়, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। যে ঘটনাগুলোতে ভুক্তভোগীরা মামলাও করেন। এই গুরু চুরির মামলাগুলোর তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়। গরু চুরি যাওয়ার পর গ্রেপ্তার বাবলি আক্তারের হেফাজতে নেওয়া হতো এবং তাঁর হেফাজত থেকেই সব গরু বিক্রি হতো। এমন তথ্য নিশ্চিত হওয়ার পর ভোরে সাভারে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর সাভার ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘গরু চুরির মামলার ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন নারী তিনি ছাত্রলীগের কোনো এক পদে আছেন। বাকি চারজনকে গ্রেপ্তার করতে করতে দুপুর হয়ে গেছে। তাই আগামীকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালের দিকে গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে পাঠানো হবে।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধামরাইয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু গরু চুরি হলে এসব ঘটনায় মামলা হয়। সেই মামলা তদন্ত করতে গিয়েই আমাদের সামনে উঠে আসে, বাবলি আক্তার গরুগুলো তাঁর হেফাজতে রেখে বিক্রি করতেন। পরে সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘তিনি আমাদের সংগঠনের। তবে আমি গ্রেপ্তারের বিষয়টি জানি না। কিন্তু অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে