জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছে যুক্তরাজ্যের অন্যতম বড় কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম এবং বাথ ইউনিভার্সিটির সঙ্গে বিবিসি প্যানোরোমার যৌথ অনুসন্ধানে বিএটি এবং মুগাবের জানু পিএফ পার্টির মধ্যে তিন থেকে পাঁচ লাখ ডলার ঘুষ দেওয়ার আলোচনার প্রমাণ পাওয়া গেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এ অর্থের পরিমাণ ২ কোটি ২৫ লাখ থেকে ৪ কোটি ২৫ লাখ টাকা।
নথিপত্রের বরাত দিয়ে বিবিসি বলছে, ২০১৩ সালে এ ঘুষ লেনদেনের আলোচনা হয়। এ নথিপত্রে প্রতিদ্বন্দ্বী কোম্পানির ক্ষতি সাধনে দক্ষিণ আফ্রিকায় ঘুষ দেওয়ার পাশাপাশি অবৈধ নজরদারির বিষয়ও যুক্ত ছিল। তবে নিজেদের করপোরেট আচরণের সর্বোচ্চ মানের প্রতি প্রতিশ্রুতিশীল বলে দাবি করেছে বিএটি।
রবার্ট মুগাবে রবার্ট শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। তিনি ৩৭ বছর ক্ষমতায় ছিলেন। ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী এবং ১৯৮৭ সাল থেকে ২০১৭ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগে পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তার মৃত্যু হয়। বর্তমানে নতুন নেতৃত্বের হাতে চলছে ক্ষমতাসীন জানু পিএফ পার্টি।
যৌথ অনুসন্ধানে হাজার হাজার ফাঁস হওয়া নথি প্যানোরোমার হাতে এসেছে। এসব নথি অনুযায়ী আফ্রিকার দক্ষিণাঞ্চল জুড়ে প্রায় ২০০ গোপন তথ্যদানকারী নেটওয়ার্ককে অর্থ দিয়েছে বিএটি। এসব কাজের বেশির ভাগই ফরেনসিক সিকিউরিটি সার্ভিস (এফএসএস) নামে দক্ষিণ আফ্রিকার প্রাইভেট নিরাপত্তা কোম্পানির আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হয়েছে।
মূলত কালো বাজারে সিগারেট বাণিজ্য ঠেকাতে কাজ করে এফএসএস। তবে এর পুরোনো কর্মীরা জানান, বিএটি’র প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি করতে তারা আইন ভঙ্গ করেছিলেন। একটি অভিযানে এফএসএস কর্মীদের তিনটি সিগারেট কোম্পানি বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ফ্যাক্টরি মূলত বিএটির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সিগারেট বানাতো।

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৩ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৭ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৯ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
২০ দিন আগে