লাগোস: প্রতিদ্বন্দ্বী চরমপন্থী গ্রুপের সঙ্গে সংঘর্ষের সময় ধরা পড়া এড়াতে আাত্মহত্যার চেষ্টা করেছেন বোকো হারামের নেতা আবুবকর শেকাউ। এরপর তিনি মারা গেছেন অথবা গুরুতর আহত অবস্থায় রয়েছেন বলে দাবি করেছেন নাইজেরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা।
অবশ্য এই দাবির সপক্ষে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। তাছাড়া নাইজেরিয়ার গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনী এর আগেও বহুবার আবুবকরের মৃত্যুর খবর দিয়েছে।
তবে প্রথমবারের মতো অন্য জঙ্গিগোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে তার মারা যাওয়ার খবর দেওয়া হলো। ২০১৪ সালে একটি কলেজ থেকে প্রায় ৩০০ ছাত্রীকে অপহরণ করে বিশ্বব্যাপী কুখ্যাতি অর্জন করেন আবুবকর।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল বুধবার আবুবকর এবং তার কয়েকজন যোদ্ধাকে ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকার যোদ্ধারা ঘিরে রেখেছিল। ভারী অস্ত্র সজ্জিত কয়েক ডজন পিকআপ ট্রাকে আক্রমণ করেছিল তারা। কর্মকর্তাদের মতে, অনেক দেহরক্ষী নিহত হওয়ার পর ইসলামিক স্টেটের যোদ্ধারা আবুবকরকে তাদের নেতা আবু মুসাব আল-বার্নাবির কাছে আনুগত্যের শপথ গ্রহণের আহ্বান জানায়।
এক ঘণ্টা আলোচনা চলার পরে, আবুবকর আত্মহত্যার চেষ্টা করেন। আত্মহত্যায় বন্দুক, গ্রেনেড অথবা একটি সুইসাইড বেল্ট ব্যবহার করেছিলেন বলে দাবি করছেন কর্মকর্তারা। একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, ধরা পড়া এড়াতে আবুবকর বুকে গুলি করেন। তবে গুলিটি তার কাঁধ ছিঁড়ে বেরিয়ে যায়। তিনি মারাত্মক আহত হন।
আরেকটি গোয়েন্দা সূত্রের দাবি, আবুবকর তার লোকদের সাথে থাকা অবস্থায় বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং এতে গুরুতর আহত হন।
এ ব্যাপারে নিশ্চিত তথ্য পেতে রাজধানী আবুজাতে নাইজেরিয়া সেনাবাহিনী এবং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে সাড়া মেলেনি।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৪ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৮ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬