
জাল ভ্রমণ নথি ও ভিসা ব্যবহার করে প্রবেশের চেষ্টা করার সময় ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ওআর তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের আটক করে দেশটির সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (বিএমএ)।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম আইউইটনেস নিউজ জানিয়েছে, বিএমএ—এর কর্মকর্তারা বলেছেন—কর্মকর্তারা ভ্রমণকারীদের নথিপত্রে অসঙ্গতি শনাক্ত করার পর তাঁদের থামিয়ে দেন। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, আটক হওয়া ৯ জনের কাছেই দক্ষিণ আফ্রিকার জাল ভিসা রয়েছে। এসব ভিসা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার হাইকমিশন থেকে ইস্যু করা হয়েছে বলে দেখানো হয়েছিল।
ঘটনার পর ওই নয়জনকে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিএমএর মুখপাত্র মেমে মোগোৎসি এক বিবৃতিতে বলেন, আটক হওয়া ৯ জনের মধ্যে তিনজন নারী। তাঁরা সাধারণ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করছিলেন। অন্যদিকে ছয়জন পুরুষ প্রথমে জাল ভারতীয় পাসপোর্ট উপস্থাপন করেন। তবে পরবর্তী জিজ্ঞাসাবাদ ও নথি যাচাইয়ের সময় ওই ছয়জন তাঁদের বাংলাদেশি পাসপোর্টও দেখান।
বিএমএ জানিয়েছে, জাল নথিগুলোর উৎস শনাক্ত করতে তদন্ত চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে আন্তর্জাতিক অপরাধচক্রের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কর্তৃপক্ষের মতে, ঘটনাটি সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক জাল নথি চক্রের সম্ভাব্য কার্যক্রম নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামীকাল সোমবারের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিতে পারেন এবং তাঁর সরে দাঁড়ানোর সময়সূচি নির্ধারণ করতে পারেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অবজারভার’। তবে সরকারের একটি অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে...
১ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাতের অবসান ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট উত্তরণের লক্ষ্যে গত সপ্তাহে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ) বাস্তবায়নে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ শুরু হয়েছে। আজ রোববার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত হতে যাওয়া কারিগরি পর্যায়ের উচ্চপর্যায়ের শান্তি সংলাপে...
১ ঘণ্টা আগে
ভারতে প্রায় ১০০০ বছরের পুরোনো মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের বিরুদ্ধে আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মন্তব্যকে ‘অযৌক্তিক’ এবং ‘বিদ্বেষপ্রসূত পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত।
২ ঘণ্টা আগে
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তাঁর সম্পর্কে মনগড়া গল্প বানানোর অভিযোগ তুলেছেন। কয়েক মাস আগেও দুজনকে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে দেখা হলেও এবার প্রকাশ্য বাগ্যুদ্ধে সেই সম্পর্কের বড় ধরনের অবনতি সামনে এসেছে।
৩ ঘণ্টা আগে