
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার প্রায় ১২টি দেশকে শুল্কসংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন লেভিট। একই সঙ্গে তিনি জানান, পূর্বঘোষিত ৯ জুলাইয়ের সময়সীমা বাড়িয়ে ১ আগস্ট পর্যন্ত করা হয়েছে, যা আজই প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশের মাধ্যমে ঘোষণা করবেন।
লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট আজ প্রায় ১২টি দেশকে একটি করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও চিঠি পাঠাবেন। এই চিঠিগুলো সরাসরি প্রেসিডেন্টের পক্ষ থেকে ট্রুথ সোশ্যালে প্রকাশ করা হবে।’
তবে কোন কোন দেশ এই চিঠিগুলো পাবে, সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এখনই সেই নামগুলো প্রকাশ করব না। প্রেসিডেন্ট নিজেই যথাযথ সময়ে তা জানাবেন। ট্রুথ সোশ্যালে নজর রাখুন।’
প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহেই হুমকি দিয়েছিলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে না আসে, তবে অধিকাংশ পণ্যের ওপর শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ পর্যন্ত করা হবে।
তবে আজ হোয়াইট হাউসের ঘোষণায় জানানো হয়, এই সিদ্ধান্ত কার্যকরের সময়সীমা তিন সপ্তাহ বাড়িয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। ফলে আলোচনার জন্য আরও সময় পেল বিশ্বের বিভিন্ন দেশ।
বিশ্লেষকদের মতে, এই ঘোষণায় একদিকে যেমন মার্কিন প্রশাসন সময় নিচ্ছে দর-কষাকষির জন্য, অপরদিকে দেশগুলোর ওপর চাপও বজায় রাখছে দ্রুত চুক্তি সম্পন্ন করার জন্য।
এর আগে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘এসব চিঠি চূড়ান্ত আলটিমেটাম নয়; বরং সম্ভাব্য বাণিজ্য অংশীদারদের প্রতি একধরনের আমন্ত্রণ। তিনি বলেন, ‘এই চিঠিগুলোতে বলা থাকবে, আপনারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে আগ্রহ দেখিয়েছেন, ধন্যবাদ। আমরা আপনাদের স্বাগত জানাই, তবে এটাই আমাদের শুল্কহার—আপনি চাইলে আবারও আলোচনায় বসতে পারেন।’
বিশ্ববাজারে এরই মধ্যে এই বাণিজ্য উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেক দেশ দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতে চাচ্ছে, যাতে উচ্চ শুল্কের কবল থেকে নিজেদের রক্ষা করা যায়।
হোয়াইট হাউসের আজকের ঘোষণায় নিশ্চিত হওয়া গেল, যুক্তরাষ্ট্রের শুল্ক চিঠির প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাণিজ্য আলোচনার সময়সীমা বাড়ানো হয়েছে, যা বিশ্বব্যাপী বাণিজ্য সম্পর্কে এক নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৩ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১৩ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১৬ ঘণ্টা আগে