
আগামী তিন বছরের মধ্যে রেলের ইঞ্জিন তথা লোকোমোটিভ ও কোচ রপ্তানি অন্তত ২৫ গুণ পর্যন্ত বাড়াতে চায় ভারত। এমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতীয় রেলওয়ের প্রকৌশল পরামর্শক প্রতিষ্ঠান আরআইটিইএস লিমিটেড। ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরআইটিইএস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাহুল মিত্তাল বলেছেন, রেলের লোকোমোটিভ ও কোচ রপ্তানির মোট রাজস্ব আয়ের অনুপাত এখন ১ শতাংশের নিচে। কিন্তু আগামী তিন বছরে আমরা ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উন্নীত করে সেই স্তরে টিকিয়ে রাখতে চাই।
রাহুল মিত্তাল আরও বলেন, ‘গত ৯-১০ মাসে আমরা ১ হাজার ৩০০ কোটি রুপির ক্রয়াদেশ পেয়েছি (যার বেশির ভাগই রপ্তানি করা হবে)। এটি গত চার-পাঁচ বছরের প্রবণতার থেকে যথেষ্ট বেশি। যেহেতু এই ক্রয়াদেশগুলোর বেশির ভাগই লোকোমোটিভ এবং কোচের সঙ্গে যুক্ত, তাই আগামী অর্থবছর থেকে এই খাতের রাজস্ব লক্ষ্যমাত্রা আমাদের চিন্তার প্রতিফলন করবে।’
আরআইটিইএস লিমিটেডের চেয়ারম্যান বলেন, ভারতের রাষ্ট্রায়ত্ত উদ্যোগ নবরত্ন পিএসইউর মূল ফোকাস এখন প্রায় ১২টি আফ্রিকান দেশ; যেমন—দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও মোজাম্বিক। পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ আমেরিকায়ও পদচিহ্ন রাখতে চায় নবরত্ন। তিনি আরও বলেন, ‘আমরা বিকশিত ব্যবসায়িক পরিস্থিতিতে আমাদের কার্যক্রম পরিচালনা করছি এবং আমি মনে করি, আমরা অদূর ভবিষ্যতে রোলিং স্টক তথা রেলওয়ে-সংক্রান্ত বিভিন্ন পণ্য রপ্তানির ওপর ফোকাস করব।’
এদিকে, ভারতে রেলের কোচ ও লোকোমোটিভ রপ্তানিতে ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে বেশ খানিকটা ধস নেমেছে। এ বিষয়ে মিত্তাল বলেন, ‘প্রথম প্রান্তিকে অবনতি হলেও আমরা চলতি বছরের বাকি অংশে ২০২৪ অর্থবছরের সমান প্রবৃদ্ধি ধরে রাখতে চাই।’ এ সময় তিনি জানান, তাদের পরামর্শক ব্যবসায় খানিকটা ঘাটতি পড়ায় এই অবনতি হয়েছে।
সামগ্রিকভাবে আরআইটিইএসের রাজস্ব ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে ৮ দশমিক ৬ শতাংশ কমেছে, যার আর্থিক মূল্য ১ হাজার ৭০ কোটি রুপি। এ বিষয়ে রাহুল মিত্তাল বলেন, ‘ধসের কারণ হলো গুণগত নিশ্চয়তা কোয়ালিটি অ্যাসুরেন্স ব্যবসায় ব্যাপক পতন। তবে আমরা নতুন পরামর্শের ক্রয়াদেশ পেয়েছি এবং এর ফলে ২০২৬ অর্থবছর থেকে আমাদের লাভ আসা শুরু হবে। আমরা পরের বছরের এই সময়ের মধ্যে একটি বড় উল্লম্ফন দেখতে পাব।’

ভারতের বাজারে পণ্য রপ্তানিতে স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ ও অশুল্ক বাধা দূর করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশি পাটপণ্য ও পেট ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
দেশের ক্ষতিগ্রস্ত ব্যাংক খাত পুনরুদ্ধারে সরকারকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা জোগান দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বিগত সময়ে ব্যাপক আর্থিক লুটপাট ও অনিয়মের কারণে বর্তমান অবস্থায় আসা ব্যাংক...
১১ ঘণ্টা আগে
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে এক নতুন মাইল ফলক ও দৃষ্টান্ত স্থাপন করেছে টেক জায়ান্ট ওয়ালটন। সূর্যের আলো বা সৌরশক্তিকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ...
১৬ ঘণ্টা আগে
দেশের ব্যাংকিং খাতে ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে আইএফআইসি ব্যাংক। আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা...
১৮ ঘণ্টা আগে