মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে (এমএফএস) অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার রোধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহযোগিতায় দুদিনের সমন্বয় কর্মশালা আয়োজন করেছে বিকাশ।
প্রথম দিনে খুলনার হোটেল ডিএস প্যালেসে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা’য় অংশ নেন খুলনা জেলার ১২০ জন বিকাশ এজেন্ট, চ্যানেল পার্টনার ও পুলিশ সদস্যরা। দ্বিতীয় দিন খুলনার সিটি ইন হোটেলে, খুলনা মেট্রোপলিটন পুলিশের তদন্তকারী কর্মকর্তাদের জন্য আয়োজন করা হয় ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ শীর্ষক কর্মশালা’।
তদন্তকারী কর্মকর্তাদের জন্য আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন বিকাশের এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) ড. মো. নাজিবুর রহমান, এনডিসি, পিএইচডি; খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা; অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা এবং বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম। এই কর্মশালায় অংশগ্রহণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ৩৫ জন তদন্তকারী কর্মকর্তা।
দুই দিনব্যাপী কর্মশালায় প্রথম দিনে এজেন্টদেরকে সচেতন করার পাশাপাশি এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধ ও বিকাশ এর বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হয়। পাশাপাশি, এজেন্ট এবং চ্যানেল পার্টনারদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং অপরাধী চক্র চিহ্নিতকরণে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্বিতীয় দিনে খুলনা মেট্রোপলিটন পুলিশের তদন্ত কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সকল আইন কঠোরভাবে প্রতিপালন করে বিকাশ তার প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে বিকাশ স্বপ্রণোদিত হয়ে এএমএল৩৬০ অ্যাপ এর মাধ্যমে এজেন্টদের সকল কর্মকান্ড তদারকি করে থাকে এবং কোনো ব্যত্যয় হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এসব বিষয়েই এজেন্টসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন করতে বছরজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে বিকাশ। তারই ধারাবাহিকতায় খুলনায় দুই দিনব্যাপী এই কর্মশালা আয়োজন করা হলো

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
৭ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১২ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১৪ ঘণ্টা আগে