আজ শনিবার তারিখে আরও বড় পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর হয়ে গেল দেশের বৃহত্তম লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের নারায়ণগঞ্জ আউটলেট। আগের আউটলেট থেকে মাত্র ৩০০ মিটার দূরত্বে, অত্যাধুনিক নির্মাণশৈলীর ১১ হাজার ২৯০ বর্গফুটের দুই তলা বিশিষ্ট নতুন এই আউটলেটটি নারায়ণগঞ্জে আড়ংয়ের গ্রাহকদের কেনাকাটায় দারুণ অভিজ্ঞতা দেবে।
নতুন আউটলেটটিতে গ্রাহকেরা পোশাক, বাড়ির সাজসজ্জা, জুতা এবং গয়নার পাশাপাশি আড়ং এর সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থ-এর সকল পণ্য পেয়ে যাবেন।
প্রথমবারের মতো আড়ং এর অন্যতম প্রধান একটি সাব-ব্র্যান্ড তাগা ম্যান এখন পাওয়া যাবে নারায়ণগঞ্জ আউটলেটে। তরুণ পুরুষ যারা ফ্যাশনেবল, ফরমাল ও ট্রেন্ডি পোশাক পছন্দ করেন তাদের জন্য একটি লাইফস্টাইল ব্র্যান্ড হল তাগা ম্যান। তাগা ম্যানে রয়েছে পুরুষদের জন্য টি-শার্ট, পোলো, পাঞ্জাবি, সেমি ফরমাল এবং ফরমাল পোশাকসহ বিবিধ ফ্যাশন এক্সেসরিজ।
ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মিস তামারা হাসান আবেদ আড়ংয়ের নতুন নারায়ণগঞ্জ আউটলেটটির উদ্বোধন করেন। এ সময় আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
‘ঈদের ঠিক আগে আমাদের তিনটি সাব-ব্র্যান্ডসহ নারায়ণগঞ্জে নতুন ও আরও বড় পরিসরের এই আড়ং আউটলেটটির মাধ্যমে গ্রাহকদের জন্য অত্যাধুনিক ও উচ্চমানের শপিং এর অভিজ্ঞতা নিশ্চিত করতে পেরে আমরা খুবই আনন্দিত’– মন্তব্য করেন মিস আবেদ।
এ ছাড়া সীমিত সময়ের জন্য এই নতুন আউটলেটে গ্রাহকেরা ৫ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর সদস্য হতে পারবেন এবং সারা বছরব্যাপী আমাদের বিভিন্ন পার্টনারদের থেকে বিশেষ সুযোগ-সুবিধা ও ডিসকাউন্ট উপভোগ করার পাশাপাশি সকল কেনাকাটায় রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন। এ ছাড়া যে সকল গ্রাহক ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর নিবন্ধিত সদস্য তারা এই আড়ং আউটলেটে প্রতি কেনাকাটায় দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এই বিশেষ অফারটি ১৭ই মার্চ, ২০২৩ পর্যন্ত চলবে।
আড়ং বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি সামাজিক উদ্যোগ। আউটলেটের ঠিকানা: আলমাস পয়েন্ট, ৫৯ বিবি রোড, ২ নম্বর রেল গেট, নারায়ণগঞ্জ।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দীর্ঘ-বিলম্বিত এই প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে; পাশাপাশি নতুন সরকারের মেয়াদের প্রথম চার মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রায় সব নথিপত্রের কাজ সম্পন্ন হয়েছে। তিনি জানান, ইতিমধ্যেই ৩০ টিরও বেশি চীনা কোম্পানি এই অঞ্চলে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছ
১১ মিনিট আগে
কাগজ-কলমে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় আছে। এসব কার্যালয়ের ঠিকানাও আছে। রয়েছে যৌথমূলধনি কোম্পানি হিসেবে নিবন্ধনও। কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এমন ১৪টি প্রতিষ্ঠানকে ২৩টি পৃথক ঋণ দিয়ে আত্মসাৎ করা হয়েছে ৪৭৫ কোটি ৫৭ লাখ টাকা।
৩ ঘণ্টা আগে
দেশে বর্তমানে ছয় মাস পর পর মুদ্রানীতি ঘোষণা করা হয়। তবে ভবিষ্যতে এটি তিন মাস পর পর বা ত্রৈমাসিক ভিত্তিতে ঘোষণা করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এমন একটি প্রস্তাব এসেছে। প্রস্তাবটির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
৩ ঘণ্টা আগে
অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। প্রায় এক বছর পর আবারও চালু হলো এই রুট।
৩ ঘণ্টা আগে