বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইন কেএফসি আবারও নিয়ে এল চিজ্জা। যা মুরগির মাংস পছন্দকারীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এর ক্রাস্ট সম্পূর্ণভাবে চিকেনের তৈরি, আর এজন্যই এটি: ‘অল চিকেন, নো ক্রাস্ট’।
কেএফসি চিজ্জার ক্রাস্ট সম্পূর্ণভাবে কেএফসির হট অ্যান্ড ক্রিস্পি জিঙ্গার ফিলে দিয়ে তৈরি। এর সঙ্গে ব্যবহার করা হয়েছে স্পেশাল সস ও স্পাইসি মিক্স। এ ছাড়া আছে মোজারেলা চিজ ও ফ্রেশ পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটোর টপিং। মাত্র ৩৯৯ টাকায় চিজ্জার প্রতি কামড়েই সবাই উপভোগ করবে এক অনন্য স্বাদের।
আকর্ষণীয় এই চিজ্জা পাওয়া যাবে কেএফসির সব চ্যানেলে-ডাইন-ইন, টেকএওয়ে, kfcbd. com, কেএফসি অ্যাপ ও কল ফর ডেলিভারিতে। অফারটি থাকছে সীমিত সময়ের জন্য সব কেএফসি আউটলেটে।
ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা এই উদ্ভাবনের বিষয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘কেএফসিতে, নতুন কিছু সবাইকে উপহার দেওয়া আমাদের মূল লক্ষ্য। চিজ্জা নিয়ে আসায় আমরা ফুড ইন্ডাস্ট্রি সামনের দিকে এগিয়ে নিচ্ছি। আমাদের গ্রাহকদের অনন্য কিছু উপহার দেওয়ার জন্যই চিজ্জার সৃষ্টি। এটি তৈরি করাই হয়েছে এক নতুন স্বাদের অভিজ্ঞতা দেওয়ার জন্য। গ্রাহকদের সুস্বাদু ও মুখরোচক খাবার পরিবেশনের মাধ্যমে আমরা আমাদের একাগ্রতা সর্বদা বজায় রাখার চেষ্টা করছি।’

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
১৮ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১ দিন আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১ দিন আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ দিন আগে