
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির কমপ্রিহেনসিভ ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ-সম্পর্কিত চুক্তি সই করেছে প্রতিষ্ঠান দুটি।
এই চুক্তির আওতায় দেশের মধ্যে সব ধরনের আর্থিক লেনদেন করতে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন থেকে প্রাইম ব্যাংকের ডিজিটাল চ্যানেল প্রাইমপে ব্যবহার করতে পারবে। পাশাপাশি দেশব্যাপী প্রাইম ব্যাংকের শাখা ব্যবহার করে নিজেদের পণ্য বিক্রির অর্থ সংগ্রহ করতে পারবে।
প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি সাজিদ রহমান এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিইও মুহাম্মদ হালিমুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রাহকদের অধিক নিরাপত্তা নিশ্চিত করে সব ধরনের লেনদেন করার সুযোগ করে দেয় প্রাইমপে। এই ডিজিটাল চ্যানেলের মাধ্যমে আরটিজিএস, বিইএফটিএন, ইন্ট্রা-ব্যাংক ফান্ড ট্রান্সফার, এনপিএসবি থেকে ইলেকট্রনিক ও পেপারভিত্তিক উভয় প্রক্রিয়ায় এবং ডিজিটাল স্বাক্ষরসহ এমএফএস ওয়ালেট থেকে করপোরেট চেক ও পে-অর্ডার আকারে ফান্ড ট্রান্সফার করা সম্ভব। এমনকি করপোরেট গ্রাহকেরা প্রাইমপের মাধ্যমে শুল্ক, কর ও ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবেন।
প্রাইমপের মাধ্যমে গ্রাহকেরা নিরবচ্ছিন্নভাবে খুব কম সময়ে, কম খরচে ও সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে অনুমোদিত লেনদেন সম্পন্ন করতে পারেন। এই ডিজিটাল চ্যানেলে টু-ফ্যাক্টর অথেনটিকেশন নিরাপত্তা ফিচার ব্যবহার করা হয়েছে এবং যেকোনো সময় যেকোনো জায়গায় সুবিধামতো ওয়েব থেকে এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন গ্রাহকেরা।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
১১ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১৫ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১৭ ঘণ্টা আগে