বাংলাদেশের রোগীদের সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ঢাকায় ‘এমজিএম হেলথ কেয়ার কানেক্ট সেন্টার’ চালু করেছে এমজিএম হেলথ কেয়ার। এই সেন্টার থেকে এমজিএম হেলথ কেয়ার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীদের আধুনিক স্বাস্থ্যসেবা প্রদান করতে পারবে।
আজ সোমবার এমজিএম হেলথ কেয়ারের ডিরেক্টর ডা. প্রশান্ত রাজাগোপালন আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক এই সেন্টারের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমজিএম হেলথ কেয়ারের ডিরেক্টর এবং গ্রুপ হেড-ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড স্পাইনাল ডিসঅর্ডার ডা. শ্রীধর কে, হেড অ্যান্ড নেক সার্জারি ডা. সঞ্জীব মোহান্তি, ইনস্টিটিউট অফ লিভার ট্রান্সপ্ল্যান্ট অ্যান্ড এইচপিবি সার্জারির ডিরেক্টর ডা. থিয়াগরাজন শ্রীনিবাসন এবং ক্লিনিক্যাল লিড ইনস্টিটিউট অব রেনাল সায়েন্সেস অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্টের ডিরেক্টর ডা. ভি চন্দ্রশেকরন উপস্থিত ছিলেন।
এমজিএম হেলথ কেয়ার কানেক্ট সেন্টার থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পরামর্শ এবং হাউস নিউরোলজি, লিভার ডিজিজ, রেনাল ডিজিজ, পেনক্রিয়েটিক বিলিয়ারি ডিজিজ, অর্থোপেডিকস, কার্ডিওলজি, ইএনটি এবং গ্যাস্ট্রোএন্টারোলজি সম্পর্কিত চিকিৎসা সেবা পাওয়া যাবে। এমজিএম হেলথ কেয়ারে চেন্নাই-এর বিশেষজ্ঞ চিকিৎসকেরা ভিডিও-এর মাধ্যমে পরামর্শ প্রদান করবেন এবং ক্লিনিকে আসা রোগীদের সরাসরি চিকিৎসাসেবা প্রদান করতে বাংলাদেশে আসবেন। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমজিএম হেলথ কেয়ার রোগীর যত্নে এখন ভিডিও পরামর্শ এবং এক্স-রে, সিটিস্ক্যান এবং বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে অত্যাবশ্যকীয় তথ্য আদান-প্রদানের মাধ্যমে রোগ নির্ণয় করতে পারে। বিশ্বমানের স্বাস্থ্যসেবা বাংলাদেশের নাগরিকদের দোরগোড়ায় নিয়ে যেতে এমজিএম হেলথ কেয়ারের এই উদ্ভাবন সহায়তা করবে।
এমজিএম হেলথকেয়ারের ডিরেক্টর ডা. প্রশান্ত রাজাগোপালন বলেন, ‘ঢাকায় চালু হওয়া এমজিএম কানেক্ট সেন্টার নিয়ে আমরা অনেক আশাবাদী। এটি সেন্টার থেকে আমরা বাংলাদেশের রোগীদের প্রয়োজনমাফিক সেবা প্রদান করতে পারব। এমজিএম হেলথ কেয়ার তাঁদের স্বাস্থ্যসেবা সকলের কাছে পৌঁছে দিতে বিভিন্ন স্থানে নতুন নতুন কেন্দ্র স্থাপন করা হচ্ছে। যাতে রোগীরা আমাদের ক্লিনিক্যাল এবং সার্জিক্যাল টিমের কাছ থেকে তাদের প্রয়োজনীয় সব স্বাস্থ্যসেবা সুবিধা নিতে পারেন।’

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
১১ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
১১ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
১৬ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ দিন আগে