মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরে গ্রাহকদের আর্থিক নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে মতবিনিময় সভা করেছে ‘নগদ’। প্রতিষ্ঠানটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই সভায় আলোচকেরা এমএফএস খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সম্প্রতি সিএমপির মাল্টিপারপাস হলে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম (সেবা) এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল আলম। ‘নগদ’ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, চিফ অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লে. কর্নেল মো. কাওসার সওকত আলী (অব.), হেড অব স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট মো. মাহবুব আলম, পিপিএম, ডিআইজি (অব.), চিফ করপোরেট গভর্ন্যান্স অফিসার এম নুরুল আলম, চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ সোলায়মান প্রমুখ।
অনুষ্ঠানে ‘নগদ’-এর চিফ অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লে. কর্নেল মো. কাওসার সওকত আলী (অব.) ধন্যবাদ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন ‘নগদ’-এর হেড অব পাবলিক কমিউনিকেশনস জাহিদুল ইসলাম সজল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপির পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘আজকের আয়োজনের মাধ্যমে “নগদ” মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সম্পর্কে আমাদের ধারণাই বদলে দিয়েছে। আমি আশা করছি, খুব শিগগির সিএমপি’র সকল সদস্য দেশীয় এই প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট খুলে সেবা গ্রহণ করবেন। পাশাপাশি তিনি নগদের ডিস্ট্রিবিউটরদের অর্থ লেনদেনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন এবং ভবিষ্যতে সিএমপি ও “নগদ” একসঙ্গে মিলে দেশের সেবায় কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।’
‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ‘নগদ’ আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনেও ‘নগদ’ নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ‘নগদ’-এর প্রযুক্তিগত সক্ষমতার বিষয়ে প্রশংসা করেন। এত কম সময়ে এত বেশি গ্রাহক ভিত্তি তৈরি করা এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া কয়েক সেকেন্ডে অ্যাকাউন্ট খোলার প্রযুক্তি নিয়ে আসার বিষয়গুলোর প্রশংসা করেন অতিথিরা।
সম্প্রতি গ্রাহকদের আর্থিক নিরাপত্তার বিষয় নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে ‘নগদ’। এ ছাড়া ইতিপূর্বে বাংলাদেশ পুলিশের সার্বিক সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে। এর মধ্যে মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ, উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি, সন্দেহজনক লেনদেনসহ প্রতারণা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজসমূহ উল্লেখযোগ্য।
এ ছাড়া মতবিনিময় সভা উপলক্ষে নৈশভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ‘নগদ’-এর পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সিএমপিও ‘নগদ’-এর কর্মকর্তাদের বিশেষ উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে বেবি পাউডারসহ অন্যান্য ট্যালকমযুক্ত পণ্যে ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি থাকার অভিযোগে দায়ের করা হাজার হাজার মামলা নিষ্পত্তিতে সাড়ে ৫০০ কোটি মার্কিন ডলার (প্রায় সাড় ৪ বিলিয়ন পাউন্ড) পর্যন্ত পরিশোধের প্রস্তাব দিয়েছে বহুজাতিক হেলথকেয়ার জায়ান্ট জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে)।
২ ঘণ্টা আগে
কৃষিতে ঋণ বিতরণে নতুন রেকর্ড গড়েছে দেশের ব্যাংকগুলো। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কৃষি ও পল্লি খাতে বিতরণ হয়েছে ৪২ হাজার ৮৩৪ কোটি টাকা। এটি নির্ধারিত ৩৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার তুলনায় ৩ হাজার ৮৩৪ কোটি টাকা বা ৯ দশমিক ৮৩ শতাংশ বেশি।
৬ ঘণ্টা আগে
এনআরবিসি ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক...
১৬ ঘণ্টা আগে
গত শনিবার (২৫ জুলাই) শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘Review of Investment Documentation–Common Mistakes’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের মোট ১৮০ জন শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জ সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।
১৭ ঘণ্টা আগে