
শুধু সস্তায় পণ্য বিক্রি নয়, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও রপ্তানি আয় বাড়াতে অতি ক্ষুদ্র এবং ছোট-মাঝারি (এমএসএমই) উদ্যোক্তাদের জন্য সরকারের জোরালো নীতিসহায়তা এখন সময়ের দাবি। পণ্যের আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী নকশা (ডিজাইন), মান নিয়ন্ত্রণ ও ফ্যাক্টরির কমপ্লায়েন্স সার্টিফিকেশনের পাশাপাশি বিশ্ববাজারে শক্তিশালী ব্র্যান্ডিং গড়ে তোলা অপরিহার্য। আজ বুধবার চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আয়োজিত এক সেমিনারে সরকারের নীতিনির্ধারক ও ব্যবসায়িক নেতারা এসব কথা বলেন।
চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বিসিক। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. রাশেদুল করিম মুন্না। তিনি বলেন, ‘অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পুঁজি বিনিয়োগ একটা বড় চ্যালেঞ্জ হলেও এমএসএমইর বিদ্যমান সংজ্ঞার সীমাবদ্ধতার কারণে উদ্যোক্তারা নানান বাধার সম্মুখীন হন। এটার পরিবর্তন দরকার। বিশ্বমানের ডিজাইন, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং ব্র্যান্ডিংয়ের পাশাপাশি সরকারের নীতিসহায়তা ছাড়া এমএসএমই খাত থেকে জাতীয় আয় বা রপ্তানি কোনোটাই বাড়ানো সম্ভব নয়।’
সেমিনারের প্রধান অতিথি শিল্পসচিব ওবায়দুর রহমান বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্সসহ অন্য সব ক্ষেত্রে যেসব হয়রানি, তা নিরসন করে ব্যবসার সব অনুষঙ্গকে এক ছাতার নিচে না আনতে পারলে এমএসএমই খাত থেকে প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। বিসিকের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ইপিবি, বিসিক বা শিল্প মন্ত্রণালয় সবাই এক হয়ে সমন্বিতভাবে কাজ করলেই অতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে প্রত্যাশিত অবদান রাখতে পারবেন।
ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, দেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেমন করা হচ্ছে, তেমনি অন্যান্য দেশের মেলায় ক্ষুদ্র উদ্যোক্তারা যেন অংশ নিতে পারেন, সেই বিষয়েও কাজ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৬ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৬ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
১০ ঘণ্টা আগে