মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’-এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) ১৭ লাখ গ্রাহক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজাউল হোসেন এবং নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে নেসকোর গ্রাহকেরা ঘরে বসেই তাঁদের ‘উপায়’ অ্যাকাউন্ট থেকে যেকোনো সময় প্রি-পেইড এবং পোস্ট-পেইড উভয় বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এ জন্য তাঁদের কোনো অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে না। গ্রাহকেরা ‘উপায়’ অ্যাপ অথবা এর ইউএসএসডি কোড *২৬৮# ডায়াল করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেসকোর ডেপুটি কোম্পানি সেক্রেটারি এমদাদুল হক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) মো. ইমরুল কায়েস এবং উপায়-এর ডেপুটি ডিরেক্টর শাকিব আলতাফ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাসান মোহাম্মদ জাহিদ, ডিজিএম মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া ও অ্যাকাউন্ট ম্যানেজার মো. মাহ্ফুজুর রহমান।
উল্লেখ্য, পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি, ডেসকোর গ্রাহকেরাও তাদের বিদ্যুৎ বিল ‘উপায়’-এর মাধ্যমে পরিশোধ করতে পারছেন।
২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। ‘উপায়’-এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন—ক্যাশ ইন, ক্যাশ আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট; রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো সেবা গ্রহণ করতে পারছেন। বর্তমানে ‘উপায়’-এর গ্রাহক সংখ্যা ৫০ লাখ এবং দেশব্যাপী এক লাখ এজেন্টের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
৬ ঘণ্টা আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৬ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১৭ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
২০ ঘণ্টা আগে