এগ্রোভেট ডিভিশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি জার্মানির স্বনামধন্য Boehringer Ingelheim–এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশে নিয়ে এল ফুট অ্যান্ড মাউথ ডিজিজের (ক্ষুরা রোগ) ভ্যাকসিন, AFTOVAXPUR®।
সোমবার (৪ মার্চ) ওয়েস্টিন ঢাকার বলরুমে এই ভ্যাকসিন বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন Boehringer Ingelheim–এর এনিমেল হেলথের কান্ট্রি হেড এবং ডিরেক্টর (ইন্ডিয়া) ড. বিনোদ গোপাল।
অনুষ্ঠানের কি–নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সিভাসুর সাবেক ভিসি এবং ওয়ান হেলথের ন্যাশনাল কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. নিতিশ চন্দ্র দেবনাথ।
নিরাপদ ভ্যাকসিনের ব্যবহার ও ফার্মের নতুন সমাধান হিসেবে AFTOVAXPUR® সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন Boehringer Ingelheim–এর টেকনিক্যাল ডিরেক্টর ড. নিকোলাস ডিনর্মান্ডি এবং টেকনিক্যাল ও মার্কেটিং ম্যানেজার ড. মোহামেদ আলনাহরাবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. রিয়াজুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ওয়ান হেলথ, এফএও, বাংলাদেশ সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় অধ্যাপকবৃন্দসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধতন কর্মকর্তারা।
সম্মেলনে আগত অতিথিদের অর্ভ্যথনা জানান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির এগ্রোভেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার আরিফুজ্জামান এবং রুবাইয়াত নূরুল হাসান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন এগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জনাব জয়ন্ত দত্ত গুপ্ত।

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশের নির্মাণসামগ্রীর বাজারে আবারও সঞ্চার হয়েছে গতি। নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরকারি ও বেসরকারি উন্নয়ন প্রকল্পে নতুন করে গতি এসেছে, পাশাপাশি ব্যক্তিপর্যায়েও বাড়ছে নির্মাণকাজ। ফলে নির্মাণ উপকরণের চাহিদা আগের তুলনায় স্পষ্টভাবেই বেড়েছে...
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ সংকটে পড়েছে ভারত। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাওয়ার পর ভারতীয় শোধনাগারগুলো প্রায় ৩০ মিলিয়ন (৩ কোটি) ব্যারেল রুশ তেল কিনেছে। এই লেনদেনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে এই তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রয়ের লক্ষ্যে পোশাকশিল্প এলাকায় ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। ওই দুই দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চালু থাকবে।
৭ ঘণ্টা আগে
ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৭ ঘণ্টা আগে