
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোফাজ্জল হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) উপসচিব মো. জাহিদুল ইসলামের সই করা এক আদেশে এ মনোনয়ন দেওয়া হয়। একই বিষয়ে সমবায় অধিদপ্তরের কৃষিজ শিল্প শাখা থেকেও পৃথক আদেশ জারি করা হয়েছে। এর আগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।
শাহজালাল কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য হিসেবে মোফাজ্জল হোসেনকে মিল্কভিটার অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ফ্যাশন ব্র্যান্ড র্যাগিডুম, সৌদি আরবের ব্যবস্থাপনা পরিচালক।
শাহজালাল কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্য হিসেবে তাঁর সম্পৃক্ততার মাধ্যমে দেশের সমবায়ভিত্তিক দুগ্ধ উৎপাদন কার্যক্রমে তাঁর অংশগ্রহণ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মোফাজ্জল হোসেনের অন্তর্ভুক্তির ফলে মিল্কভিটার অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সমবায়ী প্রতিনিধিত্ব আরও বিস্তৃত হলো।

সরবরাহ সংকট ও বাড়তি দামে বিক্রির অভিযোগের মধ্যেই ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে। বেসরকারি খাতের ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
২ ঘণ্টা আগে
বাজার সংস্কার ও বিনিয়োগপ্রক্রিয়া সহজ করার উদ্যোগের মধ্যে ২০২৬ সালের প্রথম আট মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন ৩৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
৬ ঘণ্টা আগে
সিটি গ্রুপ যে সংকটে এসে দাঁড়িয়েছে, তার থেকে পুনরুদ্ধারে একসঙ্গে ঋণ পুনর্গঠন, নতুন অর্থায়ন ও গ্যাস-সংযোগ তিনটি জায়গায় সমাধান দরকার।
৮ ঘণ্টা আগে
গাজীপুরের কালীগঞ্জের কাঁচকলা এখন নিয়মিত রপ্তানি হচ্ছে যুক্তরাজ্যে। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর প্রথম চালান পাঠানোর পর এ পর্যন্ত আনুমানিক ২০০ টন কাঁচকলা রপ্তানি হয়েছে। বর্তমানে প্রতি সপ্তাহে তিনটি চালানে কাঁচকলা যাচ্ছে যুক্তরাজ্যে। মাসভেদে রপ্তানির হচ্ছে ৬ থেকে ১৮ টন।
১৬ ঘণ্টা আগে