
এসিআই পিএলসির ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।
বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানে প্রায় দুই দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে খন্দকার ইশতিয়াকের। এসিআই পিএলসির হাইজিন প্রোডাক্ট বিজনেস গড়ে তোলা ও সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নতুন দায়িত্বে তিনি এসিআই পিএলসির ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের পরিধি বাড়ানো, নতুন ব্যবসার সুযোগ তৈরি এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন।

চমৎকার ব্যবসায়িক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টপ মার্চেন্টদের ওমরাহ ও কক্সবাজার ভ্রমণ প্যাকেজ দিয়েছে পাঠাও কুরিয়ার। আজ বুধবার পাঠাওয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে নির্বাচিত মার্চেন্টদের এসব পুরস্কার দেওয়া হয়।
৩৬ মিনিট আগে
বিএফআইইউর পাঠানো বার্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবের কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি দিতে বলা হয়েছে। পাশাপাশি সংযুক্ত এক্সেল ফাইলে তাঁর হিসাব-সংক্রান্ত সব তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর-সংক্রান্ত (টিডিএস) তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।
৫ ঘণ্টা আগে
নিশ্চিত হওয়া কার্গোগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এলএনজি কার্গো রয়েছে। পাশাপাশি স্পট মার্কেট থেকেও কার্গো কেনা হচ্ছে। চাহিদা অনুযায়ী আমদানি নিশ্চিত হওয়ায় আগামী কয়েক মাস এলএনজি সরবরাহে বড় ধরনের কোনো সমস্যা হবে না।
৭ ঘণ্টা আগে
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নতুন দাম বাজারে কার্যকর হয়েছে।
৮ ঘণ্টা আগে